হোম আন্তর্জাতিক করোনার মধ্যে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা
করোনার মধ্যে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা

করোনার মধ্যে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা

53
0
11

করোনা ভাইরাসের পুরো বিশ্ব বিপর্যস্ত । এমন অবস্থাতেই ভারতের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার বিকেলে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে গুলি বর্ষণ করে পাক সেনারা। আর ভারতের পক্ষ থেকেও ওই হামলার জবাব দেয়া হয়েছে বলে জি নিউজের খবরে বলা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, কেরান সেক্টরের পোস্টগুলি থেকে পাকিস্তানের গান এরিয়া ও জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। ভারতের হামলার সেই ছবিও প্রকাশ্যে এনেছে দেশটির সেনাবাহিনী।

এছাড়া জম্মু কাশ্মীরের বারামুল্লার উরি এলাকাতেও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে হামলা চালানো হয়েছে বলে ভারতের সেনা কর্মকর্তারা জানিয়েছেন। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

 

(53)

11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *