হোম আন্তর্জাতিক করোনাভাইরাস আক্রান্ত রোগীকে ছেড়ে দিল হাসপাতাল
করোনাভাইরাস আক্রান্ত রোগীকে ছেড়ে দিল হাসপাতাল

করোনাভাইরাস আক্রান্ত রোগীকে ছেড়ে দিল হাসপাতাল

44
0

চীন থেকে আসা করোনা ভাইরাস আক্রান্ত এক রোগীকে ভুলক্রমে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর পুনরায় হাসপাতালে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়াগোর হেলথ ফর অবজারভেশন অ্যান্ড আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, প্রাথমিকভাবে ভাইরাস টেস্টের ফলাফল ভুল আসায় এই বিপত্তি হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

গত সপ্তাহে চীনে উহান থেকে অন্য তিনজনসহ ওই রোগী আসেন সান দিয়াগোর মেরিন কর্পস এয়ার স্টেশনে। তখন তাদের মধ্যে সম্ভাব্য ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। তবে স্বাস্থ্য পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেগেটিভ আসে।

তবে পুনঃপরীক্ষার পর তাদের মধ্যে একজনের শরীরে নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে তাকে ইউসি সান দিয়াগো হেলথ ফর অবজারভেশন অ্যান্ড আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।

(44)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *