হোম আন্তর্জাতিক করোনা সংক্রমণ রোধে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও বন্ধ করবেন বাইডেন
করোনা সংক্রমণ রোধে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও বন্ধ করবেন বাইডেন

করোনা সংক্রমণ রোধে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও বন্ধ করবেন বাইডেন

0
0

মহামারি করোনাভাইরাস থেকে যুক্তরাষ্ট্রকে নিরাপদে রাখতে যদি পুরো দেশ বন্ধ করে দিতে হয় সেটাও করবেন বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

শুক্রবার (২১ আগস্ট) এবিসি নিউজের ‘ওয়ার্ল্ড নিউজ টুনাইট’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। এর আগের দিন ডেমোক্রেটদের বার্ষিক সমাবেশের শেষ দিন বাইডেন জানান, ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হলে সবার আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করবেন।

সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, অসংখ্য জীবন বাঁচাতে যা করতে হয় আমি সেটার জন্য প্রস্তুত থাকবো। কারণ ভাইরাস নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আমাদের দেশ স্বাভাবিক গতি ফিরে পাবে না।’ বাইডেন আরও যোগ করেছেন, ‘যদি দেশকে সচল ও অগ্রসরমান দেখতে চান, যদি চান অর্থনীতির বিকাশ হোক এবং লোকজন চাকরি করুক, তাহলে ভাইরাসের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আপনাকে ভাইরাস মোকাবিলা করতে হবে। যদি দেশ বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন বিজ্ঞানীরা, তাহলে আমি এটা বন্ধ করে দেবো।’

ভাইরাস মোকাবিলায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছে বলে দাবি বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের। ট্রাম্পের শাসনামলকে অন্ধকার যুগ বলেছেন এই প্রেসিডেন্ট প্রার্থী এবং প্রেসিডেন্ট হলে তা অবসানের ঘোষণাও দিয়েছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *