হোম আন্তর্জাতিক করোনা চিকিৎসায় ব্যর্থ রেমডেসিভির কার্যকারিতার প্রমাণ !
করোনা চিকিৎসায় ব্যর্থ রেমডেসিভির কার্যকারিতার প্রমাণ !

করোনা চিকিৎসায় ব্যর্থ রেমডেসিভির কার্যকারিতার প্রমাণ !

16
0

সদ্য প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক খসড়া প্রতিবেদন থেকে ঘোষণা আসে, চীনে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে রেমডেসিভিরের কার্যকারিতা প্রমাণিত হয়নি।

কিন্তু সেই রেমডেসিভিরের কার্যকারিতা দেখছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউচি।

তিনি জানিয়েছেন, করোনা প্রতিরোধে রেমডেসিভিরের কার্যকারিতার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার কথা। বলেন, আক্রান্তদের মধ্যে রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে। তবে এই ওষুধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কিনা, তা এখনও প্রমাণিত হয়নি।

ফাউচি বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য থেকে এটি প্রমাণিত হয়েছে যে, করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার সময়সীমাকে কমিয়ে আনার ক্ষেত্রে রেমডেসিভি সুস্পষ্ট, গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখে।

বিজ্ঞানীরা বলছেন, ঘটনা যদি সত্যি হয় তাহলে এটি একটি দুর্দান্ত ঘটনা, তবে এটি কোনো ‘ম্যাজিক বুলেট’ নয়। প্রসঙ্গত, ম্যাজিক বুলেট বলতে সেই ধরনের প্রতিষেধককে বোঝানো হয়, যা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শরীরের ভেতরকার সুনির্দিষ্ট অণুজীবকে ধ্বংস করতে পারে।

বুধবার হোয়াইট হাউসে ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০৬৩ মানুষের ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরেন ফাউচি। এদের একাংশকে রেমডেসিভির দেওয়া হয়েছিল। বাকীদের দেওয়া হয়েছিল অন্য ওষুধ (প্লেসেবো)।

দেখা গেছে, রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে ১১ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু প্লেসেবো গ্রহণকারীরা ছাড়া পেতে সময় নিয়েছেন গড়ে ১৫ দিন।

এই তথ্যের ওপর তিনি জানান, রেমডেসিভির গ্রহণকারীদের মৃত্যুহার যেখানে ৮ শতাংশ ছিল, প্লেসেবো গ্রহণকারীদের মৃত্যুহার সেখানে ছিল ১১.৬ শতাংশ। তবে এই ফলাফল পরিসংখ্যানিকভাবে প্রমাণিত নয়।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *