হোম আন্তর্জাতিক করোনা আক্রান্তদের সেবায় ৩৩ দিন,মারা গেলেন ডাক্তার
করোনা আক্রান্তদের সেবায় ৩৩ দিন,মারা গেলেন ডাক্তার

করোনা আক্রান্তদের সেবায় ৩৩ দিন,মারা গেলেন ডাক্তার

14
0
1

চীনের লিঙ্গফেং টাউন ক্লিনিকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের দায়িত্বে ছিলেন একটি মেডিকেল কর্মীদের দল। সেই দলের উপ-নেতার দায়িত্বে ছিলেন ৩২ বছর বয়সী ডাক্তার ডা. ঝং। ৩৩ দিন টানা চিকিৎসা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডা. ঝাং। এই চিকিৎসকের মৃত্যুতে শোকবিহ্বল তার সঙ্গীরাও।

ঝাং নিজে পরীক্ষা করার জন্য ঘরে ঘরে যেতেন। হুবেই প্রদেশ থেকে ফিরে আসা বাসিন্দাদের কোয়ারানটাইন পরিস্থিতি তদারকি করা এবং মহাসড়কে ড্রাইভার এবং যাত্রীদের শরীরের তাপমাত্রা গ্রহণসহ একাধিক কাজে নিজেকে নিবেদিত করেছিলেন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানান যায়, শুক্রবার ভোররাতের দিকে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক ঝং জিনজিং (৩২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

এতে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি থেকে কোনও ধরনের ছুটি নেওয়া ছাড়াই টানা চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এই চিকিৎসক। করোনার চিকিৎসা সেবাদানকারী জিনজিংয়ের পরিবারে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।

(14)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *