হোম বিনোদন এবার সুশান্তকে নিয়ে মুখ খুললেন সালমান খান
এবার সুশান্তকে নিয়ে মুখ খুললেন সালমান খান

এবার সুশান্তকে নিয়ে মুখ খুললেন সালমান খান

0
0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নানা প্রশ্ন উঠেছে, সেই সঙ্গে উঠছে অভিযোগও। অভিযুক্তদের তালিকায় রয়েছেন ‘বলিউডের ভাইজান’ সালমান খানের নাম। তার বিরুদ্ধে একাধিক অভিনেতার ক্যারিয়ার নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সালমানের বিরুদ্ধে মামলাও হয়েছে।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর সেই প্রসঙ্গে মুখ খুললেন সালমান খান।

এক টুইটে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ, সুশান্তের ভক্তদের পাশে থাকুন। ওদের কথায় কিছু মনে করবেন না, এসবের পিছনে থাকা ওদের আবেগের কথাটা ভাবুন। দয়া করে ওদের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। প্রিয়জনের চলে যাওয়া খুবই কষ্টের।’

সুশান্তের মৃত্যুতে বিহারের মজফফরপুরের একটি আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অনেক বলিউড তারকার। এই মামলায় জড়িয়ে পড়েছেন সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুর। আইনজীবী সুধীর কুমার ওঝা তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া তথ্যে সুধীর কুমার জানিয়েছেন, এই ব্যক্তিদের জন্যই সুশান্ত সিং রাজপুত প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *