হোম আন্তর্জাতিক এবার রাশিয়ার তৈরী ভ্যাকসিন নিয়ে তোলপাড় !
এবার রাশিয়ার তৈরী ভ্যাকসিন নিয়ে তোলপাড় !

এবার রাশিয়ার তৈরী ভ্যাকসিন নিয়ে তোলপাড় !

0
0
প্রাণঘাতী করোনা ভাইরাসে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন সেই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দেয় রাশিয়া।
জানা গেছে, স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে রুশ ভ্যাকসিন স্পুটনিক-ভি। তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া।
গত সপ্তাহ থেকে স্পুটনিক-ভি নিয়ে পরবর্তী ধাপের পরীক্ষা শুরু হয়েছে। এ বছরের অক্টোবর কিংবা নভেম্বরে প্রাথমিক ফল হাতে পাওয়ার ব্যাপারে আশা করা হচ্ছে।

ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি নিয়ে ৪২ দিন করে দুটি ট্রায়াল চালানো হয়েছে। প্রত্যেকবারই অংশ নিয়েছেন ৩৮ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। পরীক্ষায় তাদের মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *