হোম গণমাধ্যম এবার দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থার কথা বললেন তথ্য প্রতিমন্ত্রী
এবার দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থার কথা বললেন তথ্য প্রতিমন্ত্রী

এবার দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থার কথা বললেন তথ্য প্রতিমন্ত্রী

29
0

আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় এবার দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জ‌ানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ।

আজ ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক, কলামিস্ট এবং একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “কাদের মোল্লা একজন আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী । আদালতের বিচারের মাধ্যমে তার ফ‌াঁসির রায় হয়েছে, রায় কার্যকর হয়েছে । একটি প্রত্রিকার (দৈনিক সংগ্রাম) কাগজ তাকে ‘শহীদ’ বলেছে । তাদের (বিষয়ে) কথা বলার ভাষা আমার নাই । এটি বললে মুখের পবিত্রতা নষ্ট হয়ে যায় । ওর মতো একটা রাজাকার, কুলাঙ্গার, জল্লাদ, কসাই…তার জন্ম কী আমরা জানি না । যার জন্মের ইতিহাস নাই, একটা খুনি ধর্ষণকারী, বাঙালি হত্যাকারী, মুক্তিযোদ্ধা হত্যাকারী, আমার মা-বোনের হত্যাকারী, তার (বিষয়ে) কথা বলার আর কিছু নেই ।”

সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জ‌ানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এই পত্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা মন্ত্রণালয় (তথ্য মন্ত্রণালয়) নেবে, যেন এই বাংলাদেশে এই ধরনের ধৃষ্টতা কেউ দেখাতে না পারে ।’

(29)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *