আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় এবার দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ।
আজ ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক, কলামিস্ট এবং একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী ।
সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এই পত্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা মন্ত্রণালয় (তথ্য মন্ত্রণালয়) নেবে, যেন এই বাংলাদেশে এই ধরনের ধৃষ্টতা কেউ দেখাতে না পারে ।’
(29)

