হোম আন্তর্জাতিক এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলেও করোনায় আক্রান্ত !
এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলেও করোনায় আক্রান্ত !

এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলেও করোনায় আক্রান্ত !

0
0

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের পর করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, তাদের ১৪ বছরের সন্তান ব্যারন ট্রাম্পও।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেন মেলানিয়া। বলেন, ছেলের কোভিড সংক্রমণ শনাক্ত হলেও তেমন কোনো উপসর্গ নেই।

এছাড়া, কিশোর হওয়ার কারণে ব্যারন শারীরিকভাবে বেশ সবল। ফার্স্টলেডি আরও জানান- প্রথমে ব্যারনের টেস্ট নেগেটিভ আসলেও, কয়েকদিন পরই দ্বিতীয় পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

বুধবার, আইওয়ায় প্রচারণায় যাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। হোয়াইট হাউসে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন অনুষ্ঠান থেকেই সংক্রমণ ছড়িয়েছে- এমনটা বিশ্বাস গণমাধ্যমের। সেখানে উপস্থিত প্রায় ৩০ জনের পরবর্তীতে করোনা শনাক্ত হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *