হোম বিনোদন এন্ড্রু কিশোরের অনুদান প্রসঙ্গে যা বললেন সামিনা চৌধুরী
এন্ড্রু কিশোরের অনুদান প্রসঙ্গে যা বললেন সামিনা চৌধুরী

এন্ড্রু কিশোরের অনুদান প্রসঙ্গে যা বললেন সামিনা চৌধুরী

27
0

প্লে-ব্যাক সম্রাট খ্যাত সংগীত শিল্পী এন্ড্রু কিশোর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু চিকিৎসা নেওয়ার আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকার অর্থিক সয়হাতা পান। এন্ডু কিশোরের মতো একজন জনপ্রিয় শিল্পীর অর্থ সয়হাতা নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে।

এদিকে এন্ড্রু কিশোরের অর্থ সয়হাতা নেওয়ার নেপথ্যের গল্প জানালেন দেশের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী সামিনা চৌধুরী। ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে মূল ঘটনাটি তুলে ধরেন তিনি। সামিনা চৌধুরীর স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

‘‘বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর (‘দা) কে ডাকা হয়েছিল একটা প্রোগ্রামের ব্যাপারে আলাপ করার জন্য। এন্ড্রু ‘দা মাসখানেক ধরে হরমোনের সমস্যায় ভুগছেন এটা ওনার ছোটবেলা থেকেই সমস্যা। এ কারণে ওজন একটু কমে গিয়েছে, স্ক্রিন কালার একটু চেঞ্জ হয়েছে..। এটা জিজ্ঞেস করার পর এবং জানবার পর প্রধানমন্ত্রী নিজে থেকে দাদাকে দশ লাখ টাকা পরিমাণ অর্থের একটি চেক দিয়েছেন। এন্ড্রু ‘দা নিতে না চাইলে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলেন যে চেকটি তিনি বড়বোন হিসেবে দিতে চাইছেন..। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি নিজে থেকে কাউকে কিছু দিতে চান সেটা উপেক্ষা করা তাকে অসম্মান করা বৈ কি! আমি যতটুকু জেনেছি, টাকার ব্যাপারটা এটুকুই।

মোমেন বিশ্বাসের কাছ থেকে আমি পুরো ঘটনাটি জানতে পারি। আমরা অনেক কষ্টে একজন ক’রে ক্ষণজণ্মা মৌলিক কণ্ঠশিল্পী পাই। তাকে ভালোবাসা দিয়ে মনে সাহস দিয়ে বাঁচতে এবং গান গেয়ে যেতে সাহায্য করা যে আমাদের এবং আমাদেরই দায়িত্ব। দশ লাখ টাকার জন্য যে এন্ড্রু দা’র মতো শিল্পী কারও কাছেই টাকা চাইবেন না এ ব্যাপারে অন্তত আমি নিশ্চিত। আমি তার স্নেহধন্য ছোট বোন, সব সময় তাদের স্নেহের ছায়ায় আছি, থাকতে চাই আজীবন। আল্লাহর ইচ্ছায় আমরা সবাই এখন প্রিয় শিল্পী এন্ড্রু কিশোরের জন্য প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে ফেরেন। যেন খুশি মনে গেয়ে ওঠেন, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি….এই চোখ দু’টো মাটি খেয়োনা..

(27)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *