হোম বিনোদন এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত
এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত

এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত

25
0

জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।সিঙ্গাপুরে তাঁর পাশে আছেন আরেক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ। গণমাধ্যমকে তিনি জানান, শনিবার এন্ড্রু কিশোরের ক্যান্সারের চিকিৎসা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। তখন তাঁর কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।পাশাপাশি তার আরেকটি সমস্যা ছিল জ্বর। প্রতিদিন তার জ্বর আসছে। রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন এন্ড্রু কিশোর ক্যান্সারে ভুগছেন।

(25)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *