হোম আন্তর্জাতিক এ বছর চিকিৎসায় নোবেল পেলেন তিনজন
এ বছর চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

এ বছর চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

5
0

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনজন। তাঁরা হলেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০১৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো গতবছর চিকিৎসা বিজ্ঞানের নোবেল পান।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *