হোম আন্তর্জাতিক ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত
ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

5
0
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার তুলেকারেম শহরে ইসরাইলি চেক পোস্টের দিকে ছুরি নিয়ে দৌড়ে আসছিল ওই ফিলিস্তিনি যুবক। আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয় বলে দাবি করেছে ইসরাইল। তবে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। একই দিন ইসরাইলি দখলদারিত্ব ও আগ্রাসনের প্রতিবাদে অবরুদ্ধ গাজা সীমান্তে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা।

শান্তিপূর্ণ আন্দোলন থামাতে সীমান্তের অপর প্রান্ত থেকে গুলি ও কাঁদানে ছুড়ে ইসরাইলি সেনারা। এতে আহত হয়েছেন অন্তত ৭০ ফিলিস্তিনি।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *