হোম আন্তর্জাতিক ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানকে বহিষ্কার
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানকে বহিষ্কার

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানকে বহিষ্কার

0
0

গাজায় হামাসের কাছে পরাজয়ে এবার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে বষ্কিার করেছেন। তার উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। নেতানিয়াহু সোমবার রাতে এ ঘোষণা দেন।

৫৬ বছর বয়সি বার্নিয়া গত ২৫ বছর ধরে কুখ্যাত এ গোয়েন্দা সংস্থায় কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

সম্প্রতি গাজা উপত্যকায় ১১ দিনব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন।

অন্যদিকে ইহুদিবাদী ইসরাইলও এ যুদ্ধে বিজয়ের দাবি করেছে, তবে সেখানকার একজন নাগরিককেও রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে দেখা যায়নি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *