হোম আন্তর্জাতিক ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে !
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে !

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে !

101
0

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে মিথ্যাচার করছেন তাতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

মঙ্গলবার রাতে নির্বাচনকে সামনে রেখে প্রাইমারি ডিবেটে বার্নি স্যান্ডার্স উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে সেটি ইরাক যুদ্ধের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা তৈরি করবে।

তিনি বলেন, আমাদের জীবনে দুইবার সবচেয়ে বাজে পররাষ্ট্রনীতির অভিজ্ঞতা হয়েছে। এর একটি হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ এবং অন্যটি ইরাক যুদ্ধ। এ দুটি যুদ্ধ শুরু হয়েছিল মিথ্যার ওপর ভিত্তি করে। আমরা এখন এই ভয় পাচ্ছি যে, যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনিও মিথ্যা বলছেন এবং তিনি দেশকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারেন।

(101)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *