হোম গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত
ইনডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত

ইনডিপেনডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত

63
0
48
ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ওই কর্মীর সংস্পর্শে আসা আরো ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ ওই কর্মী জ্বর ও ঠাণ্ডা কাশিতে আক্রান্ত হয়। পরে তাকে ছুটি দেয়া হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরীক্ষার পর করোনা পজেভিট আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৬ মার্চ ওই কর্মীকে ‍ছুটিতে পাঠানোর পর আর কোনো কর্মীর শরীরে এমন উপসর্গ দেখা যায়নি। করোনা আক্রান্ত ওই কর্মী সুস্থ আছে। তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

 

(63)

48

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *