হোম অন্যান্য আসাম রাজ্যের এক হাতির নাম ‘লাদেন’
আসাম রাজ্যের এক হাতির নাম ‘লাদেন’

আসাম রাজ্যের এক হাতির নাম ‘লাদেন’

12
0

ভারতের আসাম রাজ্যের একটি বন্য হাতি একে একে পাঁচ জনকে মেরে ফেলে। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আতঙ্ক বিরাজ করে আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার ওই গ্রামে।

জানা যায়, গ্রামটিতে এক বন্য হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই হাতিটিকে ‘লাদেন’ নামে ডাকতে শুরু করেছে গ্রামবাসী। হাতিটির উগ্র আচরণের কারণে জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের নামে নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী।

গোয়ালপাড়া জেলার এক বাসিন্দা বলেন, “এর আগেও ‘লাদেন’ আমাদের গ্রামে আক্রমণ চালিয়েছে এবং তার আক্রমণে মানুষও মারা গেছে। এ ছাড়া অনেক ধানক্ষেতও নষ্ট করেছে সে।” তিনি জানান, ওই হাতিটি একাই ছিল।

রাজেন রাভা নামে ওই গ্রামের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত মঙ্গলবার ওই হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে। এর পরই তার নাম ‘লাদেন’ দেওয়া হয়।

গত জুনে প্রকাশ করা সরকারি সূত্রমতে, গত পাঁচ বছরে ভারতে হাতির আক্রমনে শিকার হয়েছেন অন্তত দুই হাজারেরও বেশী মানুষ। এ ছাড়া ২০১১ সালের পর থেকে এখন পর্যন্ত ৭০০ হাতিকে হত্যা করা হয়েছে।

জানা যায়, ইতোমধ্যে ওই হাতিকে সনাক্ত করতে অভিযান পরিচালনা করছেন রাজ্যের বন কর্মকর্তারা।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *