হোম বিনোদন রবি চৌধুরীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে ‘বাংলার শিরোনাম’
রবি চৌধুরীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে ‘বাংলার শিরোনাম’

রবি চৌধুরীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে ‘বাংলার শিরোনাম’

30
0

‘তুমি মিশে থাকা মাটির মায়ায়/সবুজ ঘাসের নাম/তুমি উড়ে চলা পাখির ডানায়/বাংলার শিরোনাম’…বঙ্গবন্ধুকে নিয়ে এমন অসাধারণ ছন্দে গাঁথা লাইনগুলো গানে রুপ নিতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীর কণ্ঠে।

কবি শুক্লা পঞ্চমীর কথায়, মুরাদ নূরের সুরে, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে সম্প্রতি গানটির অডিও ধারণ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘বাংলার শিরোনাম’ এর অডিও ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হবে।

গান প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, আমি নিজে বঙ্গবন্ধুর একজন আদর্শিক সৈনিক। জাতির পিতার শতবর্ষ উদযাপনে মৌলিক সৃষ্টি থাকবে না, তা কি হয়! আমি, নূর, শুক্লা’র সমন্বয়ে বাংলার শিরোনাম নির্মিত হচ্ছে। কথা সুরে আমার বেশ ভালো লাগা তৈরি করেছে, তাই গানটি করা। আমি বিশ্বাস করি আমাদের সৃষ্টি বাংলার শিরোনাম হবে।

সুরকার মুরাদ নূর বলেন, বঙ্গবন্ধু একটি বিশ্বাস এর নাম। পৃথিবীর ইতিহাসে সাফল্যের একটি নাম। তাঁর দেশে আমার জন্ম। আমি ধন্য। বিশেষ মানুষকে নিয়ে ঐতিহাসিক  দিনে কিছু সৃষ্টি করা খুবই আনন্দ আর সম্মানের।

গান নিয়ে কবি শুক্লা পঞ্চমী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বাংলার শিরোনাম অনেক আগেই লিখেছি। পরিকল্পনা করে অপেক্ষায় ছিলাম একটি বিশেষ দিনের। মুরাদ নূর অসাধারণ সুর করেছে। আমি মুগ্ধ। সবার সমন্বয়ে একটি রুচিশীল গান সৃষ্টি করতে চাই।

(30)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *