হোম অনুসন্ধান অপরাধবার্তা আশুলিয়ায় ১৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়ায় ১৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় ১৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

12
0

ঢাকার সাভারস্থ আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঠগড়া আড়াগাঁও এলাকার প্রায় ২ কিলোমিটার ব্যাপী ১৫ শত বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ)।

বুধবার (১৩ নভেম্বর) সারাদিন এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম।

তিনি জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের কাটগড়া আড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এসময় প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত বিতরণ পাইপ তুলে জব্দ করেছি এবং প্রায় ১৫ শত বাসাবাড়ীতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। আর এই অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে সহযোগীতা কারিদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ায় যাবো।

অভিযান চলাকালীন সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) রকিবুল এর নেতৃত্বে পুলিশ মোতায়েন ছিলো।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *