হোম অন্যান্য আশা দিচ্ছে আবহাওয়া অফিস
আশা দিচ্ছে আবহাওয়া অফিস

আশা দিচ্ছে আবহাওয়া অফিস

11
0

আজ সকাল ৯টায় যশোরে তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। শীত মৌসুমে ঠাণ্ডা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে গত কয়েক দিনের তীব্র শীতে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের আশা দিচ্ছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, “বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে।  যশোর আর চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও দেশে এখন শৈত্যপ্রবাহ নেই। এরপর শীতের তীব্রতা একটু কমবে বলে আশা করা যায়।”

২৫ থেকে ২৭ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে শীতের প্রকোপ খুব বেশি বাড়বে না বলেই মনে করছেন এই আবহাওয়াবিদ।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *