আর্থিক সহায়তার জন্য মোদীকে সোনিয়া গান্ধীর চিঠি
29
0
মোদীকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধী।
প্রধানমন্ত্রীকে পাঁচ দফা সুপারিশ পাঠিয়েছেন এই কংগ্রেস সভানেত্রী। চিঠিতে লিখেছেন, ক্ষুদ্র, মাঝারি, অণু শিল্পের সঙ্গে যুক্ত ৬ কোটি ৩০ লক্ষ মানুষ আর্থিক ভাবে ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। লকডাউনে প্রতিদিন ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে এমএসএমই সেক্টরে। এই সেক্টরের ব্যবসায়ীদের জন্য ১ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করুক কেন্দ্র।
তিনি আরও লিখেছেন, এমএসএমই সেক্টরে অর্থের জোগান চালু রাখতে ১ লক্ষ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরি করা হোক। রিজার্ভ ব্যাঙ্ক এমএসএমই সেক্টরের জন্য যে আর্থিক পদক্ষেপ করেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজে সেই তত্পরতা নিশ্চিত হোক।
পাশাপাশি চিঠিতে বলা হয়েছে, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের মেয়াদ ৩ মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিপুল লোকসানের গুরুত্ব উপলব্ধি করে ক্ষতিপূরণের পরিমাণ এবং তা দেওয়ার মেয়াদ দুই বাড়ানো হোক।
(29)