হোম প্রবাস আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

7
0

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বাংলাদেশী প্রকৌশলী আব্দুল জব্বার (৩৫) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। রবিবার সকাল ৯ ঘটিকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল জব্বার জীবিকার তাগিদে ৯ বছর আগে আরব আমিরাত আসেন। এখানে তিনি দেশটির অন্যতম প্রদেশ ফুজাইরায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। রবিবার সকালে নিজে গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। নিহত প্রবাসীর লাশ দিব্বা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকৌশলী আব্দুল জব্বারের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। পরিবার পরিজন নিয়ে দিব্বায় থাকতেন। এক মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের বন্ধু প্রকৌশলী আব্দুল মতিন জানান, ‘আব্দুল জব্বার কিছু দিন আগে দেশে তার বাবারও গাড়ি এক্সিডেন্টে মৃত্যু হয় এবং এখানে তার ছেলের অসুস্থতা নিয়ে একটু মানসিক দুশ্চিন্তায় ছিলেন।’

এদিকে আমিরাতের সকল আইনী প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দুবাই বাংলাদেশ কন্সুলেট।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *