হোম প্রবাস আমিরাতে বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে প্রতিবাদ সভা
আমিরাতে বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে প্রতিবাদ সভা

আমিরাতে বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে প্রতিবাদ সভা

8
0

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক চট্টগ্রাম থেকে দেয়া হয়েছে। আগামীতে বিএনপির চেয়ারপার্সনের মুক্তি ও আওয়ামী লীগ সরকার পতনের ডাক চট্টগ্রাম থেকে দেয়ার ঘোষণা দিয়েছেন দলের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন।

গতকাল ১৫ সেপ্টেম্বর তিনি বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ফুজাইরা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফোরামের ফুয়াইরা শাখার আহবায়ক খোরশেদ আলম’র সভাপতিত্বে সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফোরামের আমিরাত শাখার সদস্য সচিব জাকির হোসেন খতীব।

এ সময় অন্যানের মাঝে বক্তব্য দেন এনাম হোসেন, দিদারুল আলম, জসিম উদ্দিন, ওসমান গনী, আশরাফ উদ্দিন রিপন, মুহাম্মদ মাহবুবসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তরা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। তাকে মুক্ত করতে দেশ ও প্রবাস থেকে একযোগে আন্দোলন করা হবে ।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *