হোম আন্তর্জাতিক আমি হেরে গেলে চীন আমেরিকাকে কবজা করবে: ট্রাম্প
আমি হেরে গেলে চীন আমেরিকাকে কবজা করবে: ট্রাম্প

আমি হেরে গেলে চীন আমেরিকাকে কবজা করবে: ট্রাম্প

0
0

মার্কিন নির্বাচনে হেরে গেলে পরবর্তী ২০ দিনের মধ্যে চীনা শক্তি আমেরিকাকে কবজা করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চীন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর প্রতিউত্তর করতে পারে। আমি নির্বাচিত না হলে চীন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কবজা করে নেবে।

হোয়াইট হাউজ থেকে ট্রাম্প আরও বলেন, আমেরিকাবাসীর কাছে দু’টি পথ রয়েছে, একটি হল আমার আমেরিকানপন্থী নীতি যার মাধ্যমে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে দেশে। আর অন্যটি উগ্র বামপন্থী মতামত, যার জেরে বিশাল দারিদ্র্য ও মন্দার পথে যাবে দেশ ও নাগরিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *