“আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি”
6
0
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন , ইলেকট্রনিক ভোটিং ব্যবহার করে সুফল পাওয়ার কারণেই নির্বাচন কমিশন ইভিএম ধরে রেখেছে ।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউটে ঢাকার দুই সিটি করাপেরশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন । বলেন, “আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি। ”
অপরদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, “ইভিএম নিয়ে অংশীজনদের মধ্যে অনেক দ্বিধা-দ্বন্দ্ব আছে। ইভিএম প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।” সিইসি জবাবে বলেন, “যদি সবাই বলেন, ইভিএম দিয়ে ভালোভাবে নির্বাচন করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।”
(6)