Site icon changetv.press

 “আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি”

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন , ইলেকট্রনিক ভোটিং ব্যবহার করে সুফল পাওয়ার কারণেই নির্বাচন কমিশন ইভিএম ধরে রেখেছে ।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউটে ঢাকার দুই সিটি করাপেরশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন । বলেন, “আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি। ”

অপরদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন,  “ইভিএম নিয়ে অংশীজনদের মধ্যে অনেক দ্বিধা-দ্বন্দ্ব আছে। ইভিএম প্রশ্নবিদ্ধ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।” সিইসি জবাবে বলেন, “যদি সবাই বলেন, ইভিএম দিয়ে ভালোভাবে নির্বাচন করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করব না।”

(6)

Exit mobile version