হোম বাণিজ্য আবারও বাড়লো পেঁয়াজের দাম
আবারও বাড়লো পেঁয়াজের দাম

আবারও বাড়লো পেঁয়াজের দাম

18
0

চট্টগ্রামের পাইকারি বাজারে আবারও বাড়লো পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে খাতুনগঞ্জের পাইকারি বাজারে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে সবধরনের পেঁয়াজের দাম।

আমাদানিকারকরা জানান, মানভেদে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা দরে। সরবরাহ কম ও আমাদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

পর্যায়ক্রমে দেশের খুচরা বাজারেও এর প্রভাব পড়বে বলে মনে জানান তারা।

খাতুনগঞ্জের জারিফ ট্রেডিং ইন্টারন্যাশনালের আমদানিকারক মঞ্জুর মোরশেদ বলেন, আমদানিকারক বা আড়তদার যারা আছে তাদের উৎসাহিত করতে হবে।

সামাদ ট্রেডিংয়ের নুরুছ সামাদ বলেন, সঙ্কটের কারণে বাজারটা উপর দিকে যাচ্ছে। যখন মালামাল বেশি আসবে তখন দাম পড়ে যাবে।

এদিকে সরকারের নানা উদ্যোগের পরও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *