হোম আন্তর্জাতিক আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা নিহত
আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা নিহত

আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা নিহত

10
0

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আরও ৫ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রদেশটির চিত্রাল জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের নারিয়ি সীমান্ত থেকে পাকিস্তানের চিত্রাল জেলার অরুন্দু গ্রামের বেসামরিক নাগরিকদের ওপর মর্টারের গোলা এবং ভারী মেশিনগানের গুলি বর্ষণ করে। আফগান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানের ছয় সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক আহত হন।

পরে পাকিস্তানে সেনারাও পাল্টা জবাব দেয়। পাকিস্তানি সেনাদের হামলায় আফগান সীমান্ত ফাঁড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানিয়েছে আইএসপিআর।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *