হোম আন্তর্জাতিক আইএস প্রতিষ্ঠাতা বাগদাদি অভিযানের নতুন ভিডিও প্রকাশ

আইএস প্রতিষ্ঠাতা বাগদাদি অভিযানের নতুন ভিডিও প্রকাশ

13
0

সম্প্রতি নিহত আইএস প্রতিষ্ঠাতা বাগদাদি হত্যা অভিযানের আংশিক ফুটেজ প্রকাশ করলো মার্কিন সেনাবাহিনী।

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে জঙ্গিদের গুলি করার মাধ্যমে বাগদাদির গোপন আস্তানার দিকে এগোয় সেনারা। অভিযান শেষে, পুরো আস্তানা বিস্ফোরকের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তিনজন নয়, বাগদাদির সাথে বিস্ফোরণে আসলে মারা গেছে তার দুই সন্তান। এছাড়া, অভিযানে চার নারীসহ পাঁচজন মারা গেছে।

এদিকে, মৃত্যুর আগে উদভ্রান্তের মতো কেঁদে, চিৎকার করে বাগদাদির বাঁচতে চাওয়ার যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কোনো প্রমাণ মেলেনি। বিষয়টি নিশ্চিত করতে পারেননি অভিযানের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিও।

কেনেথ ম্যাকেঞ্জি জানান, অভিযান শেষে বাগদাদির দেহাবশেষ শনাক্ত করার জন্য একটি অস্থায়ী মার্কিন সেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই বাগদাদির লাশ ‘যথাযথ আইনি প্রক্রিয়া মেনে’ সাগরে সমাহিত করা হয় বলে জানান এই মার্কিন সেনা কর্মকর্তা।

ভিডিও লিংক..

https://youtu.be/EwjYqG_TxQA

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *