অ্যাওয়ার্ড পাননি তাই রেগে গেলেন শাহিদ কাপুর !
10
0
পুরস্কার না পেলে কি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হবে ! সম্প্রতি এমনটাই করেছেন শাহিদ কাপুর।
মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘কবীর সিং’-এর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল শাহিদ কাপুরের। কিন্তু বাস্তবে সেই পুরস্কার পেয়ে যান রণবীর সিং । সেই ঘটনা নিয়ে নাকি ভীষণ রেগে গেছেন এই অভিনেতা।
এতটাই রেগে ছিলেন যে মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি। শুধু সেটাই নয়, ওই অনুষ্ঠানে কাপুর পারফর্ম করার কথা থাকলেও তিনি সেটা করতে আপত্তি জানান। মুখ রাখতে শেষমেশ বাধ্য হয়ে আয়োজকরা বরুণ ধাওয়ানকে স্টেজে তুলে দেন।
(10)
tags:
শাহিদ কাপুর