অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক ধর্ষণ বলে বিবেচিত
0
0
দুই পক্ষের ‘সুস্পষ্ট সম্মতি; ছাড়া শারীরিক সম্পর্ক হলেই তা ধর্ষণ বলে বিবেচিত হবে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নতুন এ আইন পাস হয়েছে ড্যানিশ পার্লামেন্টে।
ডেনমার্কের পুরনো ধর্ষণবিরোধী আইনে প্রসিকিউটরদের দেখাতে হতো- ধর্ষক এমন কারও ওপর সহিংসতা চালিয়েছে বা আক্রমণ করেছে, যার বাধা দেয়ার ক্ষমতা ছিল না। কিন্তু, নতুন আইনে এই নিয়ম থাকছে না। এর মধ্য দিয়ে ডেনমার্কে আরো কঠোর হলো ধর্ষণবিরোধী আইন।
ড্যানিশ বিচারমন্ত্রী নিক হেক্কারুপ এক বিবৃতিতে বলেন, এখন এটা পরিষ্কার যে, শারীরিক সম্পর্কে যদি দুই পক্ষেরই সম্মতি না থাকে, তবে সেটি ধর্ষণ।
২০১৮ সালে অনেকটা একই ধরনের আইন পাস করেছে ড্যানিশদের প্রতিবেশী সুইডেন। এর পরপরই সেখানে ধর্ষণে অভিযুক্তের সংখ্যা ৭৫ শতাংশ বেড়ে যায়।
ডেনমার্কে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন এই আইন।
ডেনমার্কে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন এই আইন।
(0)