fbpx
হোম বিনোদন

বিনোদন

আজ পরীমণির বিয়ে

পরীমণি ও রাজ আবার বিয়ে করছেন আজ। শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। আর বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে আজ শনিবার (২২ জানুয়ারি) রাতে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার (২২ জানুয়ারি) রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।...বিস্তারিত

রিমান্ডে বেরিয়ে এলো শিমু হত্যার মূল কারণ

হত্যার শিকার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু ফরহাদের ৩ দিনের রিমান্ড চলছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তাদের রিমান্ডের দ্বিতীয় দিন। আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) তাদের রিমান্ড শেষ হবে। রিমান্ডে তারা হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘স্বামী-স্ত্রী উভয়ে পরস্পরকে সন্দেহ করতো। এ থেকে দীর্ঘদিনের...বিস্তারিত

চলচ্চিত্র বাহির থেকে যতটা চকচকে, ভেতরটা আসলে ফাঁকা: নাসরীন

এফডিসিতে বান্ধবীর সাথে ঘুরতে এসেছিলেন তিনি। সেই থেকে চলচ্চিত্রে যাত্রা শুরু। চলচ্চিত্রে দীর্ঘ ২৮ বছর ধরে কাজ করছেন নাসরীন। আলোচনা-সমালোচনা সবই হয়েছে তাকে ঘিরে। তবে শেষমেষ খেতাব পায় অশ্লীল নায়িকা হিসেবে। প্রায় এক যুগের বেশি সময় ধরে পুরোপুরি বানিজ্যিক কারণে ব্যবহৃত হয়েছিলেন তিনি। চলচ্চিত্রের সোনালি দিন দেখেছেন।বহু সুপারহিট ও কালজয়ী সিনেমার অংশ তিনি। নব্বই দশকে...বিস্তারিত

জামিন পেলেন গায়ক তাহসান

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন অভিনেতা ও গায়ক তাহসান খান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে তাহসান খানের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। গতকাল...বিস্তারিত

ইলিয়াস ও নাসিরের মধ্যে পার্থক্য জানালেন সুবাহ

চার বছর আগের কথা। ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। নাসিরের আলোচিত সেই ‘সাবেক প্রেমিকা’-কে গেল বছরের ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইন। তবে...বিস্তারিত

‘কুরুলুস : উসমান গাজী’ প্রচারিত হবে এনটিভিতে

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ ‘কুরুলুস : উসমান গাজী’। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে। ইতোমধ্যে সিরিজটির বাংলা ডাবিং সম্পন্ন হয়েছে। এতে কাজ করেছেন ৪৩ জনের বেশি বাংলাদেশি কণ্ঠশিল্পী। এনটিভিতে সিরিজটি প্রতি সপ্তাহের বুধবার,...বিস্তারিত

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যায় স্বামীসহ আটক ২

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৩৫) হত্যার ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  এসময় একটি গাড়িও জব্দ করা হয়। আটকের পর তাদের কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। এর আগে র‌্যাব তাদের জিজ্ঞাসাবাদ করে। সোমবার দুপুরে...বিস্তারিত

না চাইলেও নির্বাচনে থাকতে হচ্ছে পরীমনিকে

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন পরীমনি। কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।  কিন্তু হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, অনাগত সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চান না। নির্বাচনের আগেই ভারতে যেতে চান চিকিৎসার্থে। কিন্তু কোনো কারণই ধোপে টিকল না। নির্বাচনে অংশ নিতেই...বিস্তারিত

নাম পরিবর্তন করলেন মাহিয়া মাহি!

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়াকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে পরিচিতি লাভ করেন এই নায়িকা। এবার নামে যুক্ত হলো ‘সরকার’ উপাধি। শনিবার (১৫ জানুয়ারি) নাম পরিবর্তন করে রেখেছেন ‘মাহিয়া সরকার মাহি’। গত বছরের শেষের দিকে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। স্বামীর পদবি এবার নিজের নামে যুক্ত করলেন মাহি। তার...বিস্তারিত

এফডিসিতে বহিরাগতদের প্রবেশ, নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্পীরা

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে এফডিসি সরগরম। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে  প্রতিদিন যেন তারকাদের মেলা বসছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারকারা অবস্থান করছেন। ভোটাদের কাছে চাইছেন ভোট, দিচ্ছেন আড্ডা। এই নির্বাচন উপলক্ষে এফডিসিতে বেড়েছে বহিরাগতদের প্রবেশ। সরেজমিনে গিয়ে শনিবার বিকেলে কয়েক শ বহিরাগত দেখা গেল এফডিসিতে। শিল্পীরা কেপিআইভুক্ত এলাকায় এত পরিমাণ বহিরাগতের প্রবেশে করোনা ছড়ানোসহ নানা আতঙ্কে...বিস্তারিত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরীমণি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী পরীমণি। যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার বলেছেন, এখন আর প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমণি এবং আলোচনা প্রায় সমার্থক। হঠাৎ করেই বিয়ে এবং মা হওয়ার সংবাদ জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এই অভিনেত্রী শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে...বিস্তারিত

কণ্ঠশিল্পী আসিফের বিচার শুরু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন আসামি আসিফ আদালতে উপস্থিত হন। আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ...বিস্তারিত

শিল্পী সমিতির নির্বাচন: কে কার প্রতিদ্বন্দ্বী

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুই প্যানেল ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান। পাশাপাশি স্বতন্ত্রভাবে কার্যনির্বাহী পদে লড়ছেন নাসরিন। শুরু থেকে প্যানেল দুটি একের পর এক চমক দিয়ে আসছিল। গতকাল বুধবার ঘোষিত দুই প্যানেলেই ব্যান্ড পার্টি বাজিয়ে মনোনয়ন জমা দেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। কাঞ্চন-নিপুণের প্যানেলে এবার সহ-সভাপতি পদে...বিস্তারিত

বিকৃত রুচির জন্য ‘মেহেনাজ’ পরিবার আনন্দ বিসর্জন দেবে না: ন্যান্সি

তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।  বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক ও অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে এ সুখবর জানান তিনি। ইউটিউব চ্যানেলের শিরোনামে ন্যান্সি লিখেছেন— ‘মেহনাজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’ বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে হতবাক হয়েছেন ন্যান্সি। রীতিমতো ক্ষোভ ঝেড়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে...বিস্তারিত

কোনো নির্বাচন করব না, গার্মেন্টস ব্যবসা নিয়ে আমি ব্যস্ত: অনন্ত জলিল

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্রমে পারদ চড়ছে। মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল বেশ কিছু চমক দেখাবে- এমনটাই জানিয়েছিলেন বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে চমক হিসেবে মৌসুমীর নাম প্রকাশ হয়ে যায়। পরবর্তী সময়ে শাবনাজ-নাঈমের নাম জানা যায়। এই তিনজনই কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করবেন এমনটাই জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত শাবনাজ ও...বিস্তারিত

বিদেশি মদপানের অনুমতি নিয়েছিলেন পরীমনি

দেশজুড়ে তুমুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনির বনানীর বাসা থেকে গত বছরের আগস্টে বিভিন্ন ব্র্যান্ডের সাড়ে ১৮ লিটার মদ জব্দ করে র‌্যাব। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিদেশি মদপানের অনুমতি নিয়েছিলেন পরীমনি। যদিও তার অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০২০ সালের ৩০ জুন। পরে তিনি আর এর মেয়াদ বাড়াননি। যে কারণে পরীমনির বাসায় জব্দ...বিস্তারিত

আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নারী :পরীমনি

মা হতে চলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। তিনি আরও জানান, অনাগত সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। এই অভিনেতাও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পরীমনি জানান, গত বছরের ১৭ অক্টোবর তিনি রাজকে বিয়ে করেন। তাদের সেই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ সিনেমার শুটিং করতে গিয়ে...বিস্তারিত

ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন

বছরের শুরুতেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে গায়ক ইমরানের প্রেমের গুঞ্জন চাউর হয়। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ছবিসহ এক পোস্টে মুখ খুললেন এই অভিনেত্রী। রোববার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। ছবিটির ক্যাপশনে প্রভা লিখেছেন, গত বছরটি আমাকে বদলে দিয়েছে।...বিস্তারিত

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

একের পর এক ঝড় বয়ে চলেছে বলিউড তারকা শাহরুখ-গৌরীর ওপর। কিছু দিন হলো ছেলে জেল থেকে ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছিল খান পরিবার। এরই মধ্যে পেলেন আবারও হুমকি। খবর হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, শুধু শাহরুখ খানের বাড়ি নয়, মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন ফোনের অপর প্রান্তে থাকা এক যুবক। ৬ জানুযারি...বিস্তারিত

মা হতে যাচ্ছেন পরীমণি

মা হতে যাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছিলাম। শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি...বিস্তারিত