হোম বিনোদন

বিনোদন

ঈদে কারাবন্দিদের জন্য বিনোদন

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করতে দেশজুড়ে এখন সবাই ব্যস্ত নানা আয়োজনে। ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের বিশেষ খাবার দেয়া হয়। তবে এবার ঈদুল ফিতরে খাবারের পাশাপাশি যোগ হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কারাবন্দিরা এবার ঈদে ফুটবল আর ক্রিকেট খেলবেন। কাশিমপুর ও কুমিল্লা কারাগারের মতো টঙ্গী কিশোর সংশোধন কেন্দ্রের বন্দিরাও...বিস্তারিত

অভিনেত্রী সুবাহকে তালাকের নোটিশ পাঠালেন সংগীতশিল্পী ইলিয়াস

মডেল-অভিনেত্রী শাহ হূমায়রা সুবাহকে তালাক দিয়েছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন। গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি। খবরটি নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই। তিনি জানান, তালাকের নোটিশ যথানিয়মে সুবাহর বরাবর পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হবে। গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। এর কয়েকদিন পর খবরটি প্রকাশ্যে আনেন তারা।...বিস্তারিত

চাঁদরাতে জেমসের নতুন গান

একযুগ পর এবারের ঈদের চাঁদরাতে নতুন গান নিয়ে আসছেন নগরবাউলের জেমস। বৃহস্পতিবার  জেমসের ফেজবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে লেখা হয়েছে, ‘একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।’ গানটি আসছে ইউটিউবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামের একটি চ্যানেল থেকে। ঈদ উপলক্ষে জেমস ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে সবচেয়ে চমকপ্রদ...বিস্তারিত

যার বাবা নেই,তার কোনো মূল্য নেই : সিয়ামের স্ট্যাটাস

চিত্রনায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস বলেন, যার বাবা নেই, তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই। যেদিন আমার বাবা মারা যায়, আমি সেদিন তেমন একটা বিষণ্ণ ছিলাম না- আমার মুখে তখনো হাসি ছিলো, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না- যে আমার বাবা আর নেই। আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমি কি শোকার্ত হবো? নাকি খুশি...বিস্তারিত

নতুন গান না করার কারণ জানালেন জেমস

প্রায় এক যুগ পর নতুন একক গান নিয়ে আসছেন নগরবাউলের রকস্টার মাহফুজ আনাম জেমস। বসুন্ধরা ডিজিটাল থেকে তার নতুন গানটি আসছে এবারের চাঁদ রাতে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বসুন্ধরা ডিজিটালের সঙ্গে জেমসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে দীর্ঘদিন পর নতুন গান নিয়ে আসার কারণ জানিয়েছেন জেমস। এ বিষয়ে জেমস জানান, নতুন গান প্রকাশের জন্য...বিস্তারিত

ব্যাট হাতে ঐশ্বরিয়া রাই

ঐশ্বরিয়া রাইয়ের মুক্তো ঝরা হাসিতে মুগ্ধ সোশ্যাল মিডিয়া। নীল নয়না সুন্দরীর রূপের জাদুতে গত তিন দশক ধরে বুঁদ গোটা বিশ্ব। আক্ষরিক অর্থেই তিনি বিশ্ব সুন্দরী। ১৯৯৪ সালে ‘বিশ্ব সুন্দরী’-র খেতাব জিতে রাতারাতি খ্যাতির লাইমলাইটে চলে এসেছিলেন ঐশ্বরিয়া রাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার মডেলিং-এর দিনের একগুচ্ছ ছবি। যা ওঠে এসেছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে। নীল...বিস্তারিত

মা হলেন অভিনেত্রী কাজল আগারওয়াল

প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।   দুপুরে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে দুজনই এখন ভালো আছেন বলে জানিয়েছেন কাজলের বোন নিশা আগারওয়াল। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে কাজল-কিচলু শুভেচ্ছার বন্যায় ভাসছেন। ছোট্ট রাজপুত্রকে স্বাগত জানিয়েছেন কাজলভক্তরা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকাও। তবে এখনও কাজল আগরওয়াল বা...বিস্তারিত

ইফতার পার্টিতে হাজির সালমান-শাহরুখ

দীর্ঘসময় মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান-শাহরুখের। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঘটা একটা ছোট্ট ঘটনা থেকে শুরু মনোমালিন্যের। অবশেষে সব দূরত্ব ভুলে ২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সালমানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। এ বছর আরও একবার বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির শাহরুখ-সালমান। এদিন দুই খানের পোশাকে ধরা পড়ল রঙের মিল। দু-বছর বন্ধ থাকবার পর চলতি বছর...বিস্তারিত

বাবা হলেন ক্রিকেটার নাসির

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার নাসির হোসেন। এর মধ্যেই ছেলে সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছেন এই অলরাউন্ডার। জানা যায়, গত ৮ এপ্রিল সন্তানের বাবা হয়েছেন নাসির। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ঘরোয়াভাবে স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বেবি শাওয়ারের অনুষ্ঠান করেন নাসির। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ ফেব্রুয়ারি পোস্ট...বিস্তারিত

ইমরানকে খোঁচা মীরের

ক্ষমতাচ্যুত ইমরান খান। পূর্বসূরীদের মতোই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারলেন না সে দেশের সাবেক ক্রিকেট অধিনায়ক। শনিবার মাঝরাতে গদি ছাড়তে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতেও মশকরা করার সুযোগ ছাড়লেন না মীর আফসার আলি। রসিকতার মোড়কেই খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে। ইমরান খানের সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন মীর। ক্যাপশনে পাকিস্তান...বিস্তারিত

অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

অস্কারের মঞ্চে সপাটে চড় মেরেছিলেন কৌতুকাভিনেতা ক্রিস রককে। তারই খেসারত দিতে হল অভিনেতা উইল স্মিথকে। ওই চড় মারার দায়ে তাকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হল। খবর সিবিসি নিউজের। ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরস্কারের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে শুক্রবার বৈঠকে বসে তারা। ওই বৈঠকেই স্মিথের শাস্তির...বিস্তারিত

পদ হারানো ১০৩ জন শিল্পী সদস্যপদ ফিরে পেলেন

চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন জুনিয়র আর্টিস্ট। বিগত কমিটি তাদের ‘অশিল্পী’ চিহ্নিত করে বাদ দেয়। বাদ পড়াদের মধ্যে ১০৩ শিল্পী সদস্যপদ ফিরে পেয়েছেন। ফলে তারা প্রত্যেকে আগামীবার থেকে নির্বাচনে ভোট দিতে পারবেন। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, ১৮৪ জনের মধ্যে...বিস্তারিত

অবশেষে শপথ নিলেন নায়ক রিয়াজ

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জনপ্রিয় নায়ক রিয়াজ। আজ বুধবার শিল্পী সমিতির স্টাডি রুমে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান...বিস্তারিত

টুপি পরে কটাক্ষের শিকার যশ

টলিউড জুটি যশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে গত বছর কম আলোচনা হয়নি। চলতি বছর সেই বিতর্ক কমলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং চলেই! এর মধ্যেই রবিবার ইন্সটাগ্রামে শ্রীনগরের হজরত বাল মসজিদে তোলা একটি ছবি পোস্ট করে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরাত। এরপর একই মসজিদে তোলা নিজের ছবি পোস্ট করেন যশও। কিন্তু যশকে সামাজিক...বিস্তারিত

শাহরুখ খানের বাড়িতে সৌদি আরবের মন্ত্রী

এশিয়া থেকে ইউরোপ কিংবা আফ্রিকার কোনো দূরবর্তী দেশ, সবখানেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশেষ করে আরব বিশ্বে তার গ্রহণযোগ্যতা একটু বেশিই। যার প্রমাণ বহুবার বহুভাবে পাওয়া গেছে। আরব দুনিয়ায় শাহরুখের গুরুত্ব কতখানি, তার আরও একটি উদাহরণ দেখা গেল এবার। তার সঙ্গে দেখা করতে এসেছেন সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ। কিং...বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় আহত মালাইকা অরোরা

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার (২ এপ্রিল) রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখান থেকে অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে ফিরছিলেন মালাইকা। এ সময় তার গাড়িটি দুটি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে যায়। অতঃপর তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে...বিস্তারিত

শাকিব খানের নায়িকা হলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি

শাকিব খানের নতুন ছবি ‘রাজকুমার’র নায়িকা হলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ২৮ মার্চ তার জন্মদিন উপলক্ষে নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে জনপ্রিয় এ নায়কের নতুন এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। ‘রাজকুমার’ পরিচালনা করছেন নির্মাতা হিমেল আশরাফ। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পাশাপাশি সহপ্রযোজক...বিস্তারিত

এ আর রহমানের কনসার্ট

আবারও কিংবদন্তী সঙ্গীততারকা এ আর রহমান এলেন বাংলাদেশে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে টানা ৩ ঘণ্টা পারফর্ম করবেন রাহমান ও তার দল। এ সময় তিনি জুলফিকার রাসেলের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি দুটিসহ ৩৫টি গান পরিবেশন করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।...বিস্তারিত

সম্পাদকের চেয়ারে বসে মিটিং করা নিয়ে যা বললেন নিপুণ

কে বসবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে— তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত। এর আগে সাধারণ সম্পাদকের ওই চেয়ারে বসতে পারবেন না জায়েদ খান বা নিপুণ আক্তারের কেউ-ই। কিন্তু এরমধ্যেই শনিবার সেই চেয়ারে বসে অফিস করেছেন চিত্রনায়িকা নিপুণ, যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সমিতির সহ-সাধারণ সম্পাদক নায়ক সাইমন সাদিকের ফেসবুক থেকেই ছবিগুলো...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নায়িকাকে নিয়ে নতুন সিনেমায় শাকিব খান

ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আজ এ নায়কের জন্মদিন। আর এদিনই পিলে চমকানো খবর দিলেন শাকিব। জানা গেল, যুক্তরাষ্ট্রের এক অভিনেত্রীকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন ঢালিউড কিং খান। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘রাজকুমার’। শাকিবের বিপরীতে কে এই যুক্তরাষ্ট্রের নায়িকা তা জানা যাবে সিনেমার মহরত অনুষ্ঠানে। সোমবার...বিস্তারিত