fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমসের ফাইনাল ম্যাচে ভারত নারী ক্রিকেট দলকে ৯ রানে পরাজিত করে স্বর্ণ জয় করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আর হেরে রৌপ্যপদক পেয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার ১৬১ রানের জবাবে তিন বল হাতে থাকতে ১৫২ রানে অলআউট হয় ভারত। এদিকে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে নিউজিল্যান্ডের নারীরা। বার্মিংহামের এজবাস্টনে টস জিতে আগে ব্যাট করতে নামে...বিস্তারিত

ওয়ানডে সিরিজে হেসেখেলেই এগিয়ে গেল জিম্বাবুয়ে

বাংলাদেশের ছোড়া ৩০৪ রানের লক্ষ্য  পার করল জিম্বাবুয়ে। ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। শুরুতে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। মোস্তাফিজ-শরিফুলের জোড়া আঘাতে টালমাটাল হয়ে পড়ে তারা। প্রথম ওভারেই ৫ম বলে অভিজ্ঞ ওপেনার রেগিস চাকাভার স্টাম্প উড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান। ৬ বলে ২ রান করে সাজঘরে ফেরেন...বিস্তারিত

ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মতো সিরিজ হারের পর শুক্রবার (০৫ আগস্ট) থেকে বাংলাদেশের ওয়ানডে মিশন। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা শুরু হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে বাইরে রেখে একাদশ গঠন করা হয়েছে। তার জায়গায় এনামুল হককে রাখা হয়েছে একাদশে।...বিস্তারিত

পাকিস্তান এশিয়া কাপের দল ঘোষণা করলো

সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে আসর। মঙ্গলবার এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। সূচি ঘোষণার একদিন পরেই দল দিল পিসিবি। ওই দলে চমক কেবল ১৯ বছর বয়সী পেসার নাসিম শাহ।...বিস্তারিত

এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে

এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। ২৭ আগস্ট উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার প্রতিপক্ষ আফগানিস্তান। পরদিন মুখোমুখি হবে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। আরব আমিরাতের দুবাই এবং শারজায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)...বিস্তারিত

সোহানের বদলি রিয়াদ, অধিনায়ক মোসাদ্দেক

ইনজুরিতে আক্রান্ত হওয়া নুরুল হাসান সোহানের বদলি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট শিকার করা মোসাদ্দেক হোসাইন সৈকত সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন। অধিনায়ক হিসেবে প্রথম জয় পেয়েই দুঃসংবাদ পেয়েছেন নুরুল হাসান সোহান। আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে...বিস্তারিত

মেসি-নেইমারের গোলে শিরোপা জয়ে শুরু পিএসজির

মেসি-নেইমারের নৈপুণ্যে শিরোপায় মৌসুম শুরু করেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জ্যামাইকা (পিএসজি)। গতকাল রবিবার রাতে নেইমারের জোড়া গোল, লিওনেল মেসি ও সার্জিও রামোসের একটি করে গোলে ৪-০ ব্যবধানে নঁতেকে হারিয়ে ট্রফি দোঁ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে পিএসজি। ইসরাইলের তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে এ নিয়ে ১১তম বার এই শিরোপা জিতল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। গত মৌসুমে লিলের কাছে হেরে...বিস্তারিত

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন সোহান

আঙুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুধু সংক্ষিপ্ত সংস্করণেই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও থাকছেন না এ উইকেটকিপার। পরাজয় সঙ্গী করেই  অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের যাত্রা শুরু। দ্বিতীয় ম্যাচেই অবশ্য দলকে হারের বৃত্ত ভেঙে বের করে আনেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবুও ডানহাতি...বিস্তারিত

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার (৩১ জুলাই) একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছে টাইগাররা।...বিস্তারিত

আজ প্রথম টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ

আজ বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এই প্রথম স্কোয়াডে নেই চার সিনিয়র সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিকেল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামবে দুই দল। বাংলাদেশ জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান...বিস্তারিত

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ জুলাই থেকে হারারেতে শুরু হবে সিরিজটি। বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট। এর জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই দুই জিম্বাবুইয়ান পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। সর্বশেষ...বিস্তারিত

আরো তিনটি বিশ্বকাপে রোনালদোকে দেখতে চান কাকা

২০২৬ সালের বিশ্বকাপের আগে তার বয়স ৪১ পেরিয়ে যাবে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো হওয়ায় ভক্ত-সমর্থকদের মনের কোণে আশার আলো, এই তারকা ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন। তবে সবাইকে ছাপিয়ে গেলো যেনো ব্রাজিলিয়ান তারকা কাকার আশা। তিনি চান, আরও তিনটি বিশ্বকাপ খেলুক রোনালদো। তবে জোর দিয়ে বলেননি এ কথা। রোনালদোর ফিটনেস ও মানসিক অবস্থার কথা বিবেচনা করেই এ...বিস্তারিত

জিম্বাবুয়ের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়: তাসকিন

বাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদে বলেছেন, জিম্বাবুয়ের মাটিতে কষ্ট করেই জিততে হয়। যদিও ২০২১ সালের জুলাইয়ে একটি টেস্ট ও সমান তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। ওই সফরে কোনো ম্যাচই হারেনি টাইগাররা। এবারও ভালো ফলের আশা তাসকিনের। তিনি বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে...বিস্তারিত

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন জাভি

লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন। গত কয়েকদিন ধরে এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাও বলেছেন, আর্জেন্টাইন সুপারস্টারের জন্য তাদের দরজা সবসময় খোলা। এবং মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়নি। এবার কাতালান কোচ জাভি হার্নান্দেজও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি। বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিতে রয়েছে লিওনেল মেসি। যেটির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের...বিস্তারিত

ম্যারাডোনাকে সম্মান জানানো হবে মহাকাশে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই বিখ্যাত এই ফুটবলারকে নানাভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। কখনও মূর্তি বানিয়ে, কখনও আস্ত বিমানকে মিউজিয়াম বানিয়ে, কখনও স্টেডিয়ামের নাম বদল করে ম্যারাডোনার প্রতি সম্মান জানানো হয়। এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানানো হবে মহাকাশে। আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে...বিস্তারিত

সাকিব আল হাসান যখন বাস হেলপার

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। তবে তিনি বর্তমানে দেশেই আছেন। ক্রিকেট থেকে বিশ্রাম পেয়ে কাজ করছেন বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হিসেবে। এবার সাকিব আল হাসানকে দেখা যাবে বাস হেলপারের চরিত্রে! রোববার বিকেল ৫টার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি শেয়ার করেন সাকিব আল হাসান। ছবির লোকেশন দেওয়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।...বিস্তারিত

মেসি ভক্তদের জন্য সুখবর দিলেন বার্সা প্রেসিডেন্ট

বর্তমানে পুরো বিশ্বে বার্সেলোনার যত সমর্থক রয়েছে তাদের অধিকাংশই লিওনেল মেসির কারণে ক্লাবটিকে সমর্থন দেয়। তাদের কাছে বার্সা বলতে মেসিকেই বুঝায়। কিন্তু গত বছর একরকম বাধ্য হয়ে কাতালান ছেড়ে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন সুপারস্টার। লা লিগার আর্থিক ঝামেলায় পড়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে যেতে দিতে রাজি হন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। সেদিন বিদায়...বিস্তারিত

টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলতে বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করা হয় গত শুক্রবার। সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলতে এবার দেশটির রাজধানী হারারেতে উড়ে যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৩০শে জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। তার আগে নুরুল হাসান সোহানের নেতৃত্বে বুধবার (২৭ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে জিম্বাবুয়ে যাবেন লাল সবুজের প্রতিনিধিরা। ওয়ানডে...বিস্তারিত

এবারের এশিয়া কাপ আমিরাতেই হবে

এশিয়া কাপের আর বাকি আছে মাত্র ৩৬ দিন। এবারের আসরটা শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেশটির চলমান সংকটের কারণে তা আর হচ্ছে না। এমনিতেই গুঞ্জন ছিল এবারের এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরটা সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ার। রটে যাওয়া সেই গুঞ্জনই অবশেষে সত্যি হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বিষয়টি জানান। বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার...বিস্তারিত

কোহলিকে ফেরাতে মরিয়া জাতীয় নির্বাচকরা

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম পেলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে সম্ভবত বিশ্রাম পাচ্ছেন না বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে প্রাক্তন অধিনায়ককে ফর্মে ফেরাতে কার্যত মরিয়া জাতীয় নির্বাচকরা। সেকারণেই বিরাটকে পাঠানো হতে পারে জিম্বাবুয়ে সফরে। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, ছ’বছর পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আগামী আগস্ট মাসে তিন ম্যাচের...বিস্তারিত