২০২১ সালের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে নেমেছে। গত এপ্রিলে মাসেও অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম ছিল ৯০ ডলার। বুধবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ডব্লিউটিআই ক্রুড তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৬৭ দশমিক ৬৮ ডলার। ব্রেন্ট ক্রুড তেলের দামও কমেছে, যদিও তা এখনও ৭০ ডলারের...বিস্তারিত
আন্তর্জাতিক
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত: জয়শঙ্কর
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (৩০ আগস্ট) রাজধানী দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে, তার সঙ্গেই আমরা আলোচনা করব, এটাই...বিস্তারিত
ইউনূস-শাহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তিনি। খবর রেডিও পাকিস্তানের। প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরীফ বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শাহবাজ। এ ছাড়া...বিস্তারিত
মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয়ে প্রবেশের চেষ্টা করায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। খবর আনন্দবাজারের। মঙ্গলবার (২৭ আগস্ট) মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের মাথা ফেটে...বিস্তারিত
বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি। বিবৃতিতে তিনি লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃখজনক মুহূর্তে বাংলাদেশের...বিস্তারিত
যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু’
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই তথ্য জানিয়েছেন। খবর ডয়চে ভেলের। সোমবার (১৯ আগস্ট) তেল আবিবে ব্লিংকেন জানান, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেয়ানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন এই প্রস্তাব হামাস মেনে নিক। ব্লিংকেন বলেছেন, ইসরায়েলের...বিস্তারিত
প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব: মমতা
বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার (৯ আগস্ট) ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পোস্টে তিনি বলেন, ‘শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো...বিস্তারিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর কতদিন চলবে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর রোববার (৭ জুলাই) পর্যন্ত টানা ৮৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণ এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি, এমন...বিস্তারিত
যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ
ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্যমপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাসুদ পেয়েছেন ৫৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে জালিলি পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ।...বিস্তারিত
যুক্তরাজ্যে নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী
টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম ও রুশনারা আলী (ওপরের সারির বাঁ থেকে)। নাজমুল হোসাইন, নুরুল হক আলী, রাবিনা খান ও রুফিয়া আশরাফ (মাঝের সারির বাঁ থেকে)। রুপা হক, রুমী চৌধুরী, আতিক রহমান ও শারমিন রহমান (নিচের সারির বাঁ থেকে) ছবি: সংগৃহীত টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম ও রুশনারা আলী (ওপরের সারির বাঁ থেকে)। নাজমুল হোসাইন, নুরুল হক...বিস্তারিত
ঘূর্ণিঝড় ‘বেরিল’র আঘাতে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, এগোচ্ছে জ্যামাইকার দিকে
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানার পর আরো শক্তিশালী হয়ে ক্যাটাগরি-পাঁচ মাত্রার ঝড়ে রূপ নিয়েছে। শক্তিশালী হারিকেন বেরিল দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে। এই ঝড়ের কারণে ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেরিল স্থানীয় সময় সোমবার (১ জুলাই)...বিস্তারিত
লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা
লেবাননের দক্ষিণে বিভিন্ন গ্রামে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব গ্রামের মধ্যে কাফার কিলা এবং আল-বায়াদাও আছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গতকাল ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত ১৮ সেনা আহত হয়। এরপরেই লেবাননে পাল্টা হামলা...বিস্তারিত
ফান্সে বিমান বিধ্বস্ত, সকল আরোহীর মৃত্যু
ফান্সে প্যারিসের পূর্ব দিকে হাইওয়েতে গতকাল রোববার সিঙ্গেল ইঞ্জিনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রাজধানীর কাছের এক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে এবং হাই-ভোল্টেজের পাওয়ার লাইনে আঘাত করে। এরপরেই বিমানটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়, ছোট বিমানটিতে...বিস্তারিত
মালদ্বীপের প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগে নারী মন্ত্রী গ্রেফতার
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ বৃহস্পতিবার (২৭ জুন) জানিয়েছে, শামনাজ আলী সালিমকে গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেফতার করা হয়। তদন্তের জন্য তাকে এক সপ্তাহের হেফাজতে নেয়া হয়েছে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম সানের বরাত...বিস্তারিত
কারামুক্ত হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর সোমবার (২৪ জুন) কারাগার থেকে মুক্ত হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি যুক্তরাজ্য ছেড়েছেন। এক এক্স বার্তায় উইকিলিকস এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা-সংক্রান্ত...বিস্তারিত
যুদ্ধ চলবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে, অবশিষ্ট সকল জিম্মিকে ছেড়ে দেওয়া না হলেও বেশ কয়েকজনের মুক্তির জন্য হামাসের সঙ্গে আংশিক চুক্তির ব্যাপারে তিনি রাজি আছেন। খবর আল জাজিরার। সেইসঙ্গে নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেছেন, গাজায় যুদ্ধ বন্ধ হবে এমন শর্তের চুক্তিতে তিনি সম্মত হবেন না। তবে এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি প্রস্তাবের মাধ্যমে...বিস্তারিত
সুইস ব্যাংক থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলছে বাংলাদেশিরা
সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার গত কয়েক বছর ধরে বাড়ছে। গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ সাড়ে ৫ কোটি সুইস ফ্রাঁ থেকে কমে ১ কোটি ৮০ লাখ ফ্রাঁ হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। খবর দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের।দেশটির...বিস্তারিত
৩০০ টাকার গয়না কিনলেন ৬ কোটি দিয়ে, ভারতে এসে দিশেহারা মার্কিন নারী
২ বছর আগে ভারতে এসে রাজস্থানের এক ব্যবসায়ীর থেকে গয়না কিনেছিলেন মার্কিন মুলুকের বাসিন্দা চেরিস নরতেজ। ওই ব্যবসায়ী তাকে হলমার্ক সার্টিফিকেটও দিয়েছিল। মোট ৬ কোটি টাকার গয়না মার্কিন মুলুকে নিয়ে গিয়েছিলেন চেরিস। এতদিন ধরে সব ঠিক ছিল। চেরিসকে মাথায় হাত তখন দিতে হল যখন তিনি এই গয়নাগুলি নিয়ে একটি এক্সিবিশন করলেন। জানা গেল, একটিও গয়না...বিস্তারিত
মোদির মন্ত্রিসভায় যারা থাকছেন
কিছুক্ষণ পরই ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে অনুষ্ঠিত হবে এ শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে এনডিএ নেতাদের সঙ্গে দেখা করেছেন মোদি। এই নেতাদের মধ্যে অনেকেই মন্ত্রীর পদ পাবেন বলে আশা করা হচ্ছে। খবর এনডিটিভি। দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী...বিস্তারিত
রোববার সন্ধ্যায় শপথ নেবেন মোদি
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি শনিবার শপথ নেবেন। তবে আজ শুক্রবারের প্রতিবেদনে জানানো হলো, রোববার সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠান হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী...বিস্তারিত