fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা

অপরাধবার্তা

লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে দুর্নীতির মামলায় দেওয়া হাইকোর্টের জামিন আবেদন স্থগিত করেছে আপিল বিভাগ। ১১ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে দুদক আপিল করে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।...বিস্তারিত

কক্সবাজারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

কক্সবাজার শহরে ডিজিটাল হাসপাতালে কসাই খ্যাত ডাঃ আয়ুব আলীর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যাওয়ার পথে সাতকানিয়া-লোহাগাড়ার পথিমধ্যে ওই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। অভিযোগে জানা যায়, টমটমের চাকায় পিষ্ট হয়ে তার ভাগিনা জোয়ারিয়া নালার মৌলভী পাড়ার মোহাম্মদ হোছনের পুত্র মোঃ রাসেল (২২) এর...বিস্তারিত

ঝিনাইদহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে সুমন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার শিলগেইট এলাকায় এ ঘটনা ঘটেছে। সুমন উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ নম্বর ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তারা বিভিন্ন সূত্রে...বিস্তারিত

সিরাজগঞ্জে ২৯টি দেশীয় অস্ত্রসহ আটক দুই

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ২৮টি দেশীয় বন্দুক, ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে পাবনা সদরের ভারারা ইউনিয়নের কালুপাড়া গ্রামে এবং গত বুধবার রাতে সিরাজগঞ্জ সদরের কাদাই এলাকায় এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন, পাবনা সদরের ভাওডাঙ্গা কালুপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো. আব্দুল ওয়াহাব (৩৫)...বিস্তারিত

বাড্ডায় বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত

রাজধানীর বাড্ডায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত ও আহত দুইজন। পরিচয় জানা না গেলেও ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান বলছেন, বুধবার রাত ২টার দিকে বাড্ডার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে।  কয়েকদিন আগে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ডাকাতকে ধরা হয়।...বিস্তারিত

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন আবরারের বাবা

সম্প্রতি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরারকে অবহেলাজনিত হত্যার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ কিশোর আলো অনুষ্ঠানের আয়োজক কমিটিকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবরারের বাবা মজিবুর রহমান। উল্লেখ্য, এর আগে আবরারের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক...বিস্তারিত

আবরারের মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলছেন শিক্ষার্থীরা

স্কুলশিক্ষার্থী আবরার হত্যায় প্রকৃত দোষীদের বিচারের দাবিতে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে মানববন্ধন করেছেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে স্কুলের সামনে জড়ো হন তারা। আবরারের মৃত্যুকে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড হিসেবে দাবি করেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার বিকেলে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাঈমুল...বিস্তারিত

অস্ত্র মামলায় সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট

রাজধানীর রমনা থানায় অস্ত্র আইনে করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র‌্যাব। বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।...বিস্তারিত

জেএসসি পরীক্ষার্থীকে লাঞ্চিত করায় বখাটে কলেজ ছাত্রের কারাদন্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে জেএসসি পরীক্ষার্থী কিশোরীকে জনসমুক্ষে শারিরীকভাবে লাঞ্চিত করার দায়ে কলেজ ছাত্র মোতালেব হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের হরিরামপুর গ্রামের জনৈক হিন্দু কাঠমিস্ত্রীর কিশোরী মেয়ে গাড়াদহ গার্লস স্কুলের জেএসসি পরীক্ষার্থী আজ মঙ্গলবার সকালে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত পরীক্ষা দিতে যায়। সকাল সাড়ে...বিস্তারিত

বাঁশে বেঁধে স্ত্রীকে পেটালো পাষণ্ড স্বামী

বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়েছে এক পাষণ্ড স্বামী । বগুড়ার শিবগঞ্জে ঘটে এমন ঘটনা। ইতোমধ্যে পেটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার স্বামী রাফিকে। জানা যায়, মাসখানেক ধরে কোনো খোঁজ-খবর না নেয়ায় শিল্পী বেগম নামের ওই গৃহবধূ শ্বশুর বাড়িতে স্বামীর খোঁজে যান। এসময় ক্ষেতের ফসল নষ্ট করার অভিযোগ তাকে বেধড়ক মারপিট করেন স্বামী রাফি ও শ্বশুরবাড়ির...বিস্তারিত

তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় মাদকাসক্ত আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে মো. হোসেন বক্স (২৪) নামে এক ছোট ভাই খুন হয়েছেন। রোববার সন্ধায় পূর্ব বক্সনগর অন্ধপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আছেন হাসান বক্স। নিহত হোসেন বক্স একই এলাকার আলী বক্সের ছেলে। এ ঘটনায় মৃতের বাবাসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেমরা থানায় নেয়া হয়েছে বলে জানা...বিস্তারিত

সিরাজগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়ন পরিষদ (ইউপি) এর ৫নং ওয়ার্ড সদস্য বকুল হায়দারকে (৫২) গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে পিপুলবাড়িয়া বাজারের ব্রিজ এলাকার মোন্তাজের বাড়ির সামনে পেছন থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।...বিস্তারিত

অধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেফতার ৫

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে, মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদ জানিয়ে রোববার (৩ নভেম্বর) থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করেন। এ সময় তারা ঘটনার মূল হোতাকে গ্রেফতারসহ সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।...বিস্তারিত

শরীরে দুই হাজার ইয়াবাসহ মাদক সম্রাট চান আটক

নাটোর থেকে দুই হাজার পিচ ইয়াবাসহ মাদক সম্রাট চানকে আটক করেছে পুলিশ। নাটোর শহরের স্টেশন এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ শরীফ আলী ওরফে চানকে আটক করেছে ডিবি পুলিশ। সে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন টাংগইন গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয় টায় নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান ও...বিস্তারিত

প্রথম আলোকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক প্রথম আলোকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্ট। প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আবরারের ক্ষতিপূরণের অর্থ দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে দিতে বলা হয়েছে। কলেজটির সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে রোববার (৩ অক্টোবর)...বিস্তারিত

ছেলের নির্যাতনে ঘরছাড়া পিতার সংবাদ সম্মেলন

কক্সবাজার শহরে ছেলের অত্যাচারে জন্মদাতা পিতা ঘরছাড়া। শহরের বদরমোকাম থানা রোডের বাসিন্দা আলহাজ মৌলভী এসএম আতিকুর রহমান (৭৫) ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে দিন কাটাচ্ছেন এখন অন্য এলাকায় ভাড়া বাসায়। নির্যাতনের শিকার পিতা প্রতিকার প্রার্থনা করে ২ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। স্ত্রী ও অন্য সন্তানদের নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি...বিস্তারিত

এইচএসসির ছাত্র জেএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক

জেএসসি বদলি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছে এইচএসসি পড়ুয়া ছাত্র মনিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার সরফতুল্লাহ ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে। ওই ভুয়া পরীক্ষার্থী উপজেলার শুটকিডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে মনিরুল ইসলাম। জয়দেবপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র জেডিসি পরীক্ষার্থী হিসেবে সরফতুল্লাহ্ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় নাম পরিবর্তন করে পরীক্ষা দিতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছে। জানা...বিস্তারিত

‘আশপাশে হাসপাতাল রেখে আবরারকে মহাখালী নিতে হলো কেন’?

রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘কিশোর আলো’র বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় আন্দোলনে নেমেছে সহপাঠীরা। শনিবার (২ নভেম্বর) তারা চার দফা দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. ঘটনা চলাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে, ২. অনুষ্ঠানের মিস ম্যানেজমেন্টের দায় স্বীকার করে...বিস্তারিত

কিশোর আলোর অনুষ্ঠানে আবরারের মৃত্যু

রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিশোর আলোর একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কলেজের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি না জানানোর কারণে তার মৃত্যুর খবরটি গোপন থাকে। পরে সহপাঠীদের বিক্ষোভ ও ফেসবুকে পোস্টের কারণে বিষয়টি সামনে আসে। আবরার ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী ও আবাসিক ছাত্র...বিস্তারিত

২৬ দিন ধরে গণধর্ষণের শিকার জেডিসি পরীক্ষার্থী

প্রায় ২৫-২৬ দিন ধরে অপহরণের শিকার এক জেডিসি পরীক্ষার্থী। শুক্রবার (১ অক্টোবর) ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর ওই পরীক্ষার্থীকে ভোরে উপজেলার উস্থি ইউনিয়নের দাইরগাঁও মাদরাসার সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন পাগলা থানার ওসি শাহিনুজ্জামান...বিস্তারিত