fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা

অপরাধবার্তা

ইভ্যালির (সিইও) ও তার স্ত্রী আটক

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আটক করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সংস্থাটি। পরে র‌্যাবের গাড়িতে তাদের নিয়ে যাওয়া হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার...বিস্তারিত

আ.লীগ থেকে বহিষ্কার হলেন চিত্তরঞ্জন দাস

  নারীর শ্লীলতাহানির ঘটনায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। বুধবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। এর আগে ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগে সবুজবাগ থানায় এক নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী...বিস্তারিত

বগুড়ায় গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলীতে ইব্রাহীম (২২) নামের এক চাতাল শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে গাবতলী উপজেলার নিশিন্দারা গ্রামে ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। ইব্রাহীম বগুড়ার শেরপুর উপজেলায় একটি চাতালে শ্রমিকের কাজ করতেন। জানা যায়, সোমবার সন্ধ্যার পর ইব্রাহীম তার চাতাল মালিকের...বিস্তারিত

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রী বিরুদ্ধে পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত। এ সময় শুনানিতে ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলি ও দুদকের...বিস্তারিত

ধর্ষণের মামলায় পুলিশের এসআই গ্রেপ্তার

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খায়রুল আলম (৩২) শেরে বাংলা নগর থানায় কর্মরত। মঙ্গলবার (৩১ আগস্ট) গুলশান থানার মামলায় তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম জানান। মামলার এজাহারে বলা হয়, মাসখানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর...বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মামলা, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলারডুবে ২২ জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি করেন। ট্রলারডুবির ঘটনায় তার পরিবারের চার সদস্য মারা গেছেন। বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, দুটি...বিস্তারিত

সিনহা হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সিফাত সাক্ষ্য দিচ্ছেন আজ

আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও মামলার ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আদালতের ধার্যমতে আজ সাক্ষ্যগ্রহণের শেষদিন। কিন্তু মামলার ২ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি এখনো। অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে আরও দিন বাড়ানোর প্রয়োজন হলে কবে নাগাদ দিন ধার্য করা হবে তা এখনো পরিষ্কার নয়।  

গলায় পাড়া দিয়ে সিনহা কে হত্যা করা হয়েছে: ওসি প্রদীপ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার শুরু হয়েছে।  মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসিকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।  এছাড়া আদালতে সাক্ষ্য দিয়েছেন সিনহার সঙ্গী ও মামলার ‍দুই নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাত।  এদিন এই দুজনের জবানিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।  সিনহার হত্যার লোমহর্ষণ...বিস্তারিত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ব্যক্তিকে আটক করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। পুলিশের এ বিভাগটি জানিয়েছে, আটকদের কাছ থেকে ৪৮৮ গ্রাম হেরোইন, ৯ কেজি গাঁজা, ২ হাজার ২২৫টি ইয়াবা বড়ি ও ১ গ্রাম আইস...বিস্তারিত

চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার শুরু হয়েছে। আজ সকাল পৌণে ১০ টায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে চাঞ্চল্যকর এই মামলার বিচার শুরু হয়। মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। এছাড়া...বিস্তারিত

মসজিদে ঢুকে নামাজরত ৩ বৃদ্ধকে পেটালেন যুবলীগ নেতা

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদে ঢুকে নামাজরত তিন বৃদ্ধকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী মোল্লাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতার নাম মিজানুর রহমান। তিনি পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। আহতরা হলেন-...বিস্তারিত

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রকিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম রকি (৩২) ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জানা গেছে, রকি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলেন। শহরের...বিস্তারিত

মেয়ে হয়ে ছেলে সেজে প্রেম,তুলে দেওয়া হয় পাচারকারীর হাতে

চুলের স্টাইল, পোশাক ও গলার কন্ঠ ভাব-ভঙ্গী সবই ছেলেদের মত। নামও রেখেছেন রায়হান (ছেলেদের)। প্রেম করেছেন মাধ্যমিক স্কুলের ছাত্রী ঋতু আক্তারের (১৬) সঙ্গে। বাস্তবে সে মেয়ে, তার নাম স্মৃতি। কথিত প্রেমিক ফুসলিয়ে বিয়ের প্রলোভনে সহযোগীদের নিয়ে ঋতুকে অপহরণ করে নিয়ে তুলে দেয় তার মা মুক্তা বেগমের হাতে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মাকুহাটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির...বিস্তারিত

স্বামীকে বলাৎকার,স্ত্রীকে ধর্ষণ,আটক ৪

পঞ্চগড়ের সদর উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ ও স্বামীকে বলাৎকার করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা দাবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ৪ আসামিকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বিকেলে এ ঘটনায় চারজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় ৩ জনের নামে পর্নোগ্রাফি আইনে ও ১ জনের নামে নারী শিশু...বিস্তারিত

পশুর হাটে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পশুর হাটে অভিযান চালানোর সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাসের গা‌ড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘ‌টে‌ছে। সোমবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চিরিংগা বাজারে এ হামলার ঘটনা ঘ‌টে। কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার হামলার ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম...বিস্তারিত

বাড্ডায় জালনোট তৈরির কারখানায় অভিযান

রাজধানীর বাড্ডায় ভাটারা থানাধীন সাঈদনগর এলাকায় জালনোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগ। আজ সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ওই কারখানায় অভিযান শুরু হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নুরেরচালার সাঈদনগর এলাকার জালনোট তৈরির ওই...বিস্তারিত

মাইকে ডাকাত এসেছে বলে র‌্যাবের ওপর হামলা

চট্টগ্রামে মসজিদের মাইকে ডাকাত এসে বলে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা হয়েছে। এতে চার র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১১ জুলাই) নগরীর বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাব জানায়, বাকলিয়া-বলিরহাট এলাকায় অবৈধভাবে সংগ্রহ করে মূল্যবান কাঠ মজুত করা হয়েছে বলে র‌্যাবের কাছে খবর আসে। সত্যতা যাচাইয়ের পর বনবিভাগের কর্মকর্তাদের...বিস্তারিত

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি

ঢাকার কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট সেজে চাঁদাবাজি করার সময় মনির (৩৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ জুলাই) বেলা ১১ টার দিকে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকায় চাঁদাবাজি করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এসময় চাঁদাবাজি কাজে ব্যাবহার করা একটি...বিস্তারিত

ডেসটিনি এমডির প্রিজন সেলে বসেই জুম বৈঠক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রফিকুল আমীনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। রফিকুল আমীন বহুল আলোচিত বহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি ২০০০ লিমিটেডের কর্ণধার। আটজন কারারক্ষীকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, প্রধান কারারক্ষী আবদুস সালামসহ...বিস্তারিত

মাগুরায় মসজিদে ঢুকে স্কুলশিক্ষককে হত্যা

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া গ্রামে পূর্ববিরোধের জেরে আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা (৫৫) নামে এক স্কুল শিক্ষককে মসজিদের ভেতরে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত পাখি মোল্যা ঐ গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। মসজিদের ভেতরে হত্যার ঘটনায় এলাকার মানুষের মধ্যে...বিস্তারিত