fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা

অপরাধবার্তা

কুমিল্লার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। বুধবার সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী’র শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তির কাজ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড়...বিস্তারিত

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাতে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনা…. আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করে করেছে কিনা, এটা দেখার বিষয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস ….বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক… সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে।...বিস্তারিত

মুসা বিন শমসেরকে তলব করেছে ডিবি

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে তলব করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা- ডিবি। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার আবদুল কাদেরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে মুসা বিন শমসেরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরের পর তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করবেন গুলশান গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান।...বিস্তারিত

মদ্যপানের অভিযোগে মাদরাসার শিক্ষার্থীদের শাস্তি ভিডিও ভাইরাল

মদ্যপানের অভিযোগে বেশ কয়েকজন মাদরাসা শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই মাদরাসার প্রধানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মাদরাসায়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক এক কিশোরীকে লাঠি দিয়ে আঘাত করছেন। এ সময় ওই কিশোরীর হিজাব খুলে যায়। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, এক...বিস্তারিত

মা-মেয়েকে গণধর্ষণ

এলাকার পাড়া প্রতিবেশী ভাই কৌশলে অটোরিকশায় সারাদিন বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যার পর বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে নিভৃত পল্লীর পতিত বাড়িতে নিয়ে মা-মেয়েকে সাতজনে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানা পুলিশ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।...বিস্তারিত

মুহিবুল্লাহ হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি এক আসামির

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার পাঁচজন আসামির মধ্যে ইলিয়াস নামের একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার তিন...বিস্তারিত

কনক সারোয়ারের বোন রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গ্রেফতার নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকাকে তিন দিন এবং মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত মাদক মামলায় দুই দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে উত্তরা পশ্চিম...বিস্তারিত

রিং আইডির পরিচালক গ্রেফতার

রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় জানিয়েছে সিআইডি সূত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি জানান, তাকে এখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান সিআইডির...বিস্তারিত

সেই বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলার ঘটনায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জেএমবির চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এই রায় ঘোষণা করেন। জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন...বিস্তারিত

আব্দুল মুত্তালিব ‘ভণ্ডপীর’ গ্রেফতার

আব্দুল মুত্তালিব চিশতি। পরনে থাকে ধবধবে সাদা পাঞ্জাবি, পায়জামা। তার উপরে মুজিব কোট। মাথায় লম্বা টুপি, মুখে এরাবিয়ান স্টাইলের দাঁড়ি। সপ্তাহান্তে যখন তার বাসায় জিকিরের হিড়িক পড়ে নর নারীর, তখন কাফনের সাদা কাপড় পরেই তিনি বয়ান করেন আর লম্বা মুনাজাত নেন। তখন ভক্ত আশেকানগণ অশ্রু বিসর্জন দিলেও চোখ বুজে থাকা আব্দুল মুত্তালিব কখনো কখনো চোখ...বিস্তারিত

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছায় কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় রফিকুল ইসলাম রিপন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, বুধবার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বলেন,...বিস্তারিত

স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে বিষপানে স্বামীর আত্মহত্যা

নাটোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ঐ মহিলার স্বামী হাসান আলী বিষপানে আত্মহত্যা করেছেন। স্ত্রী রাশিদা বেগমকে রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে সাংসারিক নানা কারণে স্ত্রী রাশিদা বেগমের সঙ্গে স্বামী হাসান আলীর...বিস্তারিত

ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ময়মনসিংহে মো. সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রাজিসুল ইসলাম ধর্ষিতার জবানবন্দি শেষে মামলাটি আমলে নেন। বিজ্ঞ বিচারক ময়মনসিংহের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দিয়েছেন। পুলিশ কনস্টেবলের বাড়ী গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে। সে...বিস্তারিত

বগুড়ায় কিশোর বাউল শিল্পীর মাথা ন্যাড়া করায় তিন মাতবর গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে বাউল কিশোর শিল্পীকে মারপিট করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে এক স্কুল শিক্ষকসহ তিন গ্রাম্য মাতবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তিন মাতবর হলেন- শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল...বিস্তারিত

দুর্গাপূজার মণ্ডপের সব প্রতিমা ভাংচুর

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নির্মাণাধীন দুর্গাপূজার মণ্ডপের সবগুলো প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় মণ্ডপে কমিটির সদস্যরা। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মণ্ডপে আসন্ন প্রতিমা...বিস্তারিত

নিজেকে নির্দোষ দাবি লুৎফুজ্জামান বাবরের

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলামের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি ন্যায়বিচার প্রার্থনা করেন। এদিন শুনানি উপলক্ষে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত বাবরের বিরুদ্ধে দেওয়া সাত সাক্ষীর...বিস্তারিত

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অপরাধে বিএনপির এক নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামে তার...বিস্তারিত

রাগীবের বিরুদ্ধে করা পাঁচটি মামলা সিআইডিতে

পিরোজপুরে প্রতারণা করে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর চার ভাইয়ের বিরুদ্ধে করা পাঁচটি মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে দেওয়া হয়েছে। রোববার বিকেলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাগুলো সিআইডির কাছে হস্তান্তর করেছেন। থানা–পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণা ও জালিয়াতি করে গ্রাহকের বিপুল অর্থ আত্মসাৎ...বিস্তারিত

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

পাবনায় একশ পিস ইয়াবাসহ আদনান সুমনকে (২৫) নামে এক জেলা ছাত্রলীগ নেতা আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার সহযোগী হিসেবে রাব্বী খান নামে অপর একজনকেও আটক করা হয়। আটক সুমন পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকার আকতার হোসেনের ছেলে ও জেলা ছাত্রলীগের উপনাট্য বিষয়ক সম্পাদক। রাব্বী খান কবিরপুর এলাকার তোয়াজ খানের ছেলে। পাবনা জেলা ছাত্রলীগের...বিস্তারিত

ইভ্যালি নিয়ে যা বলছেন তারকারা

প্রতারণার অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর গ্রাহকদের উৎকণ্ঠা এখন চরমে। এ প্রতিষ্ঠানটির সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন কয়েকজন তারকাও। যদিও তারা দাবি করছেন প্রতারণার বিষয়টি অবগত হওয়ার পর নিজেদের সরিয়ে নিয়েছেন ইভ্যালি থেকে। এর মধ্যে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমান খান ইভ্যালির...বিস্তারিত