উইঘুরের মানুষকে নাগরিক হিসেবে মূল্যায়ন করুন, চীনের প্রতি মাহাথির
19
0
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, আমরা চীনকে বলতে পারি, দয়া করে উইঘুরের হতভাগ্য মানুষগুলোকে নাগরিক হিসেবে মূল্যায়ন করুন। তুরস্কের আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘বাস্তবতা হলো, শুধু একটি ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণেই তাদের সঙ্গে এই অমানবিক আচরণ করা হচ্ছে। কিন্তু ধর্মের ভিত্তিতে বৈষম্য ঠিক নয়। ধরুন মালয়েশিয়া, এটি একটি বহু ধর্মাবলম্বীর দেশ। কিন্তু এখানে সব ধর্মের মানুষকে সমভাবে মূল্যায়ন করা হয়। চীনে যখনই কোনো ছোটখাটো সহিংস ঘটনা ঘটবে, তখনই বুঝবেন এটি চীন সরকারের খেলা।’
মাহাথির বলেন, ‘এই সহিংসতা দেখিয়ে চীন দাবি করে, এই সহিংসতার কারণেই উইঘুরদের সঙ্গে ভিন্ন আচরণ করা হয়। এই অবস্থান থেকে চীনকে অবশ্যই সরে আসতে হবে।’
(19)