কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার উদ্বেগ
44
0
2
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী। শহীদ রাজায়ী এবং শহীদ বাহোনের শাহাদাতবার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ উদ্বেগের কথা জানান।
অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তবে ভারত সরকার কাশ্মীরের জনগণের প্রতি ন্যায়বিচারের নীতি গ্রহণ করবে এবং কাশ্মীরের মানুষের উপর নিপীড়ন এবং তাঁদের জন্য হুমকি হয়, এমন কোন নীতি গ্রহণ করবেনা বলে আশা করছি।
এ সময় ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
(44)
2