হোম অনুসন্ধান অপরাধবার্তা ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

20
0

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাখওয়াত হোসেন (৪০) দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ঢুষমারা থানায় মামলা দায়ের হয়েছে।

সাখওয়াত হোসেন মোহনগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার।

এদিকে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মামলা দায়ের করেন।

পুলিশ এবং ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, পাটাধোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিশুটিকে গত শনিবার (১৭ আগস্ট) বিকেল ৩ টার দিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মুখ চেপে ধর্ষণ করে একই এলাকার সাখওয়াত হোসেন। পরে শিক্ষার্থীটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি সবাই জানতে পারে।
 
এর পরদিন রোববার (১৮ আগস্ট) শিক্ষার্থীটিকে প্রথমে রাজিবপুর উপজেলা হাসপাতালে এবং পরে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দিয়ে সোমবার (১৯ আগস্ট) বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ রুহানী পিপিএম জানান, বাদির দায়ের করা এজাহার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এছাড়া হাসপাতালের ছাড়পত্রে অশোভনীয় লাঞ্ছনা কথাটি লেখা রয়েছে। বিস্তারিত মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরো স্পষ্ট হবে।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *