হোম বিনোদন বিবাহিত জীবনে সানী-মৌসুমীর দুই যুগ
বিবাহিত জীবনে সানী-মৌসুমীর দুই যুগ

বিবাহিত জীবনে সানী-মৌসুমীর দুই যুগ

45
0

এদেশের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, তাঁদের এই জুটিও অনেকের আদর্শ। বিবাহিত জীবনের দুইযুগ পার করলেন তাঁরা। ১৯৯৫ সালের বিয়ে করেন তাঁরা। সেই থেকে একে অপরকে আপন করে নিয়ে একইসঙ্গে পথ চলছেন তাঁরা।

মৌসুমী-ওমর সানীর পরিচয় সিনেমায় অভিনয় থেকে।

একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। নব্বইয়ের দশকে কিংবা তার পরবর্তী সময়ে মৌসুমী-ওমর সানীর কোনো সিনেমা মুক্তি পেলে দর্শকদের মাঝে তা দেখার হিড়িক পড়ে যেত। ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্র ছিল ‘দোলা’।

একসঙ্গে অভিনয় করতে করতে এক অন্যকে ভালোলাগা। সেখান থেকে প্রেম। অবশেষে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা নামে দুটি সন্তান রয়েছে তাঁদের।

(45)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *