হোম আন্তর্জাতিক এবার লাদেনের মৃত্যু নিয়ে নতুন তথ্য
এবার লাদেনের মৃত্যু নিয়ে নতুন তথ্য

এবার লাদেনের মৃত্যু নিয়ে নতুন তথ্য

64
0

ওসামা বিন লাদেনের মৃত্যুর পর কেটে গেছে কয়েক বছর। তবে আল কায়দা প্রধানের মৃত্যু নিয়ে প্রায়ই বিভিন্ন রকম তথ্য উঠে আসে। এবার লাদেনের মৃত্যু নিয়ে মন্তব্য করলেন নেভি সিলের এক প্রাক্তন কর্মী।

সিল টিমের ওই সদস্যে দাবি করেছেন, গুলিতে ঝাঁঝরা করার পর লাদেনের ছিন্নভিন্ন মাথা কুড়িয়ে এক জায়গায় এনে জড়ো করে জোড়া দিতে হয়েছিল। ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে টুইন টাওয়ার ধ্বংস করে দেয় লাদেনের সংগঠন আল কায়দারা।

এরপর পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যা করে মার্কিন সেনা। লাদেনের শেষ সময় নিয়ে এখনও রহস্যের শেষ নেই। এই রহস্যে নতুন তথ্য দিলেন রবার্ট। তার দাবি, তিনি একাই প্রাক্তন আল কায়দা প্রধানকে তিনটি গুলি করেছেন। ‘‌দ্য অপারেটর:‌ ফায়ারিং দ্য শটসং দ্যাট কিলড বিন লাদেন’‌ নামের বইয়ে অ্যাবোটাবাদের সেই ঘটনাবহুল রাতের বর্ণনা দিয়েছেন রবার্ট।

লাদেন হত্যার জন্য নেভি সিল-এর বিশেষ দলে ছিলেন তিনি। লাদেনের মৃত্যু নিয়ে বিশেষ কোনও তথ্য দেয়নি নেভি সিল। এমনকি যে ছবি পাওয়া যায়, তাও লাদেনের কিনা তা নিয়েও প্রশ্ন আছে নানা মহলে। তাই রবার্টের দাবি ঘিরেও বিতর্ক রয়ে গেছে।

তার কথায়, অন্য পাঁচ-ছ জন সিল সদস্যের সঙ্গে গুলি করতে করতে সিঁড়ি দিয়ে উঠছিলেন। সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরের তল্লাশি শুরু করি। দেখি এক মহিলার কাঁধে ভর রেখে দাঁড়িয়ে লাদেন। সেকেন্ডের মধ্যে দু’‌বার ট্রিগার টিপি। পরেরটি মাথা লক্ষ্য করে। মাথা গুঁড়িয়ে চারদিকে ছড়িয়ে যায়।

(64)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *