হোম বিনোদন ডেঙ্গু জ্বরে আক্রান্ত নায়ক আলমগীর
ডেঙ্গু জ্বরে আক্রান্ত নায়ক আলমগীর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নায়ক আলমগীর

22
0
1

সারাদেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সম্প্রতি নায়ক আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ভয়ের কিছু নেই জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বর্তমানে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ডেঙ্গু বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে মানববন্ধন করেছে। এতে অংশগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার আনিসুর রহমান (তেজগাঁও), অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল (তেজগাঁও) ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় নায়ক আলমগীরের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চান জায়েদ।

জায়েদ আরো বলেন, আমরা একটু সচেতন হলেই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমরা শিল্পীরা এক হয়ে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা চাই, প্রত্যেক মানুষ নিজে সচেতন হোক, পাশের মানুষটিকে সচেতন করুক।

(22)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *