যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের বাসভবনে উঠবেন ইমরান খান
8
0
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকালে কোনো হোটেলে উঠবেন না। খরচ কমানোর জন্য তিনি অবস্থান করবেন পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাসভবনে।
পাকিস্তানের ডন নিউজ লিখেছে, রাষ্ট্রীয় সফরে খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে চান ইমরান খান। তাই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়াশিংটন প্রতি বছর শতাধিক দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রে সফরকালে কোনো সরকার প্রধান অনেক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, আইনপ্রণেতা, মিডিয়া ও থিংক ট্যাংক প্রতিনিধিদের সঙ্গে। কিন্তু পাকিস্তানি রাষ্ট্রদূতের বাসভবনে এসব বৈঠকের জন্য পর্যাপ্ত জায়গা নেই। তাই ইমরান খান অতিথিদের সঙ্গে পাকিস্তান দূতাবাসে বৈঠক করবেন।
(8)