হোম অনুসন্ধান অপরাধবার্তা বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

7
0

রাজধানী ঢাকার যাত্রাবাড়ি মোড়ে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ খায়রুল (৩২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নীল রঙের বাসটি ধাক্কা দেওয়ার পর সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় খায়রুলকে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের তথ্যের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া এ কথা জানান। নিহত খায়রুল ট্রাফিক পূর্ব বিভাগ ডেমরা জোনে কর্মরত ছিলেন।

ময়নাতদন্তের জন্য খায়রুলের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *