fbpx
হোম বিনোদন পহেলা বৈশাখে দেশজুড়ে মঞ্চ মাতাবে চিরকুট-জেমস
পহেলা বৈশাখে দেশজুড়ে মঞ্চ মাতাবে চিরকুট-জেমস

পহেলা বৈশাখে দেশজুড়ে মঞ্চ মাতাবে চিরকুট-জেমস

0

পহেলা বৈশাখে সারা দেশে উৎসবের আমেজ। নববর্ষ উদ্‌যাপনে ঢাকাসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে একাধিক সঙ্গীতানুষ্ঠান। কোথায় কোন শিল্পী পারফর্ম করবেন, এমন আয়োজন ঘিরেই দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
পাবনায় বৈশাখের সকাল শুরু হবে জমজমাট গানের আসর দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। পাশাপাশি ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন শিল্পীও মঞ্চে উঠবেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। উপস্থাপনায় থাকবেন আলিফ এবং প্রযোজনায় আছেন অজয় পোদ্দার। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
রাজধানী ঢাকাতেও রয়েছে একাধিক আয়োজন। জনপ্রিয় ব্যান্ড চিরকুট পহেলা বৈশাখে দুইটি ক্যাম্পাসে পারফর্ম করবে, সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাদের পরিবেশনায় শোনা যাবে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গান।
এদিকে নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্ট আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। রাজধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।
দিনভর এসব আয়োজন ঘিরে পহেলা বৈশাখে গান, নাচ আর উৎসবের রঙে রঙিন হয়ে উঠবে পুরো দেশ।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *