হোম বিনোদন আজান শুরুর আগেই গান গাওয়া থামিয়ে দিলেন সোনু নিগম
আজান শুরুর আগেই গান গাওয়া থামিয়ে দিলেন সোনু নিগম

আজান শুরুর আগেই গান গাওয়া থামিয়ে দিলেন সোনু নিগম

0
0

কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের গায়ক সোনু নিগম। এবার তিনিই আজান শুরুর আগেই গান গাওয়া থামিয়ে দিলেন। যার ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক। বুধবার (২৯ অক্টোবর) হাঙ্গামা এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। মঞ্চ থেকে তার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম।
এ সময় গায়ককে বলতে শোনা যায়, ‘আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।’
এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন তিনি।
আজান শেষ হওয়ার পরে তিনি আবার গান গাওয়া শুরু করেন। সে সময় উপস্থিত দর্শকরা তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন গায়ক।
এর আগে, একই বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সোনু। ২০১৭ সালে মুম্বাইয়ে তার বাসার কাছে একটি মসজিদে ভোরবেলায় আজান চলার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি জানিয়েছিলেন তিনি। তখন বিতর্ক এবং বয়কটের ডাকও উঠেছিল গায়কের বিরুদ্ধে; এবার তার এই সিদ্ধান্ত হলো প্রশংসার কারণ।

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *