fbpx
হোম বিনোদন ক্যাটরিনার সুখবরের মুহূর্তে তিক্ততা ভুলে শুভেচ্ছা জানালেন দীপিকা
ক্যাটরিনার সুখবরের মুহূর্তে তিক্ততা ভুলে শুভেচ্ছা জানালেন দীপিকা

ক্যাটরিনার সুখবরের মুহূর্তে তিক্ততা ভুলে শুভেচ্ছা জানালেন দীপিকা

0

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের সংসারে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছেন। একটি আবেগঘন পোস্টে হবু সন্তানের আগমনের কথা প্রকাশ করেন ক্যাটরিনা। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে, শুভেচ্ছায় ভরে ওঠে তার সোশ্যাল মিডিয়া।
এই শুভক্ষণে ক্যাটরিনা ও ভিকিকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের অনেক তারকা। তাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন ও তিক্ততা ভুলে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানান তিনি।
রণবীর কাপুরকে ঘিরে একসময় দীপিকা ও ক্যাটরিনার মধ্যে ‘স্নায়ু যুদ্ধ’ ছিল বলিউডের আলোচিত গসিপ। তবে সময়ের সঙ্গে সব দূরত্ব মুছে গেছে। ক্যাটরিনার পোস্টে দীপিকার আন্তরিক শুভেচ্ছা সেই পুরোনো অধ্যায়ের অবসান ঘটানোর বার্তাই যেন দিয়েছে।
ক্যাটরিনা কাইফ ছবিসহ লিখেছেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে।’ মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়, অসংখ্য অনুরাগী ভরে দেন ভালোবাসা ও শুভকামনায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *